আমি এক মেয়েকে ভালোবাসি কিন্তু শুধু আমি তাকিয়ে থাকি ও আমার দিকে মাঝে মাঝে তাকায় ।তাহলে ও কি আমাকে ভালোবাসে ।আমি তাহলে কি করতে পারি?

আমি এক মেয়েকে ভালোবাসি কিন্তু শুধু আমরা একে অপরের দিকে চেয়ে থাকি ও মাঝে মাঝে আমার দিকে চেয়ে থাকে।ও কি আমাকে ভালোবাসে? আমি তাহলে কি করতে পারি? 
2976 views

4 Answers

দেখুন আপনার যেহেতু মেয়েটাকে পছন্দ অর্থাত প্রেম করতে চান তাহলে আপনাকে কিছু টিপস ফলো করতে হবে:   হুট করে গিয়ে বল্লেই কাজ হবে না। মেয়েটির সাথে বন্ধুত্ব করুন । প্রতিদিনই ছোট খাট গিফট রাখুন। মেয়েদের সাথে বন্ধুত্ব করার টিপস এখানে দেখুন

2976 views Answered

আগে মেয়েটির সম্পর্কে ভালোভাবে জানুন। মেয়টির কোনো বিএফ আছে কি না সে ব্যাপারে খোঁজ নিন। মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করুন। পড়াশোনার ব্যাপারে কথা বলতে পারেন। মেয়েটি যা পছন্দ করে সেটাই বেশি বেশি করার চেষ্টা করুন। মেয়েটির সাথে বন্ধুত্বপুর্ন সম্পর্ক গড়ে তুলুন। তার একদিন মেয়েটিকে আপনার মনের কথা বলে ফেলুন।

2976 views Answered

এভাবে ভালোবাসা হয় না। আপনি তাকে বলে দেখতে পারেন। আর কিছু না হোক, স্বাভাবিক ভাবে কথা বলুন। তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করুন। তাকার সাথে সাথে সে যদি তার সব গুরুত্বপুর্ণ কথা গুলো আপনার সাথে শেয়ার করতে চায় বা দেখে এরকম মনে হয়। তাহলে তাকে প্রপোজ করে দিবেন। তবে দেখবেন, সে আপনার দিকে অন্য কারনেও তাকাতে পারে। সবকিছু খেয়াল করে তারপর প্রপোজ করবেন। তাছাড়া প্রপোজ করলে, পরে বিপদে পড়তে পারেন!

2976 views Answered

আসলে কাউকে ভালোবাসা ব্যাপার টা এত সহজ না। শুধু তাকালেই প্রেম হয় না। আরও কিছু লক্ষ লাগে যেমন আপনার সাথে আগ্রহের সাথে কথা বলা, আপনার সামনে সেজেগুছে থাকা ইত্যাদি। আপনি যদি তাকে প্রপোস করতে চান তাহলে তার সাথে ভালো বন্ধুত্ব করুন। তার কষ্টে সমবেদনা দেখিয়ে সাহায্য করুন। তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তারপর সুযোগ বুঝে মনের কথা বলে ফেলুন।

2976 views Answered

Related Questions

Next steps