আমার কি কাজা নামাজ আদায় হয়েছে?

আসসালামু আলাইকুম , ভাইয়ারা ? 


Title : আমার কি কাজা নামাজ আদায় হয়েছে ?

আমার একটি প্রশ্ন ছিল আপনাদের কাছে ঃ 

প্রশ্ন ১ঃ আমি আজ ৩.১৫ মিনিটে উঠি ইস্তেঞ্জা করার জন্য , আমি এমনিতেই ৪.৪৫-৫০ এ উঠি নামাজ পড়ার জন্য , আজকে একটু আগেই উঠে গেছি ইস্তেঞ্জা করবার জন্য , তো ঐ টা করার পর আমি আবার ঘুমাতে চলে যায় ঠিক তার কতক্ষণ পর আমি বুজতে পারি আমার স্বপ্নদোষ হয়েছে ? তখন বাজে 4.50 , তখন আমি স্বপ্নের ভিতরেই কল্পনা করছি গোসল করে নামাজ পড়তে যাব , আমি আর উঠতে পারি নি , আজান শুনেছি বুজতে পারছি ,  তবুও উঠতে পারি নি , তাই আজ সকালে ৯ টার দিকে উঠে ফরয গোসল করে ৪ রাকাত নামাজ পরে নিলাম । মানে কাজা করলাম , আমার কি নামাজ হয়েছে "? 


আমি একটি জিনিস বুজতে পারলাম , আমার মনের ভিতর একটি কথা বাজছে , '' তোর তো স্বপ্নদোষ হয়েছে , এখন নামাজ এ গিয়ে কি করবি , গোসল না করলে তো যেতে পারবি না , '' তারপর ঘুমিয়ে গেছিলাম । 


                                                আমার কি কাজা নামাজ আদায় হয়েছে
                                       
3008 views

4 Answers

যেহেতু ইচ্ছাকৃতভাবে নামায ত্যাগ করেননি তাই কাযা নামাযটি আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ্।

3008 views Answered

হ্যা কাযা নামায আদায় হয়ে গেছে।*দ্বিতৃয়ত ,আপনার উচিত ছিল আপনি যখন পেশাব পায়খানা করার জন্য উঠেছিলেন তখন আর না ঘুম যাওয়া।আর যখন ঘুমে গেছেন তখন স্বপ্নদোষ হওয়াতে শয়তান এই বলে আপনাকে ধোকা দিচ্ছিল যে ,তোমার তো স্বপ্নদোষ হয়েছে।তুমি জেগে কিরবে ইত্যাদি ইত্যাদি।

3008 views Answered

আপনার কাযা নামায আদায় হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ অনিচ্ছাকৃত ভাবে নির্দ্রাচ্ছন্ন হয়ে কেউ যদি নামায কাযা করে- তবে তা অন্যায় নহে। অবশ্য জাগ্রত থাকাবস্হায় ইচ্ছাকৃতভাবে নামায কাযা করলে অন্যায় হবে। অতএব তোমাদের কেউ যখন নামায আদায়ের কথা ভুলে যায়- সে যেন স্মরণ হওয়া মাত্রই তা আদায় করে এবং পরবর্তী দিন উক্ত সময়ের নামাযটি তার নির্ধারিত সময়ে যেন আদায় করে। (সূনান আবু দাউদ হাদিস নম্বরঃ ৪৩৭ সংক্ষিপ্ত)

3008 views Answered

আপনার কাযা নামাজ আদায় হয়েছে কেননা আপনি ইচ্ছাকৃত ভাবে নামাজ কাযা করেননি । কাযা নামাজের সময় পূর্ববর্তী ওয়াক্তের নামাজ ‘কাজা’ আদায়ের জন্য কোনো সুনির্দিষ্ট সময় নেই। নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পর যখনই নামাজের কথা স্মরণ হবে তখনই পড়ে নেয়া উত্তম।আপনি ঘুমের কারণে ফজরের নামাজ আদায় করতে পারেননি;আপনি ঘুম থেকে ওঠে সকাল ৯ টার দিকে নামাজ পড়েছেন। তবে নিষিদ্ধ সময়গুলোতে মনে পড়লে অপেক্ষা করতে হবে।

3008 views Answered

Related Questions

Next steps