মাগরিবের আজান হওয়ার কতক্ষন পর সালাত আদায় করা উত্তম দলিল ভিত্তিক উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো?
2 Answers
আজানের কিছু সময়ের মধ্যেই মাগরিবের নামাজ আদায় করে নেয়া ভাল। কেননা সূর্য ডোবার সাথে শুরু হয় মাগরিবের ওয়াক্ত আর শেষ হয় দিগন্তের আলোর রেশ যখন মিলিয়ে যায়। রাফি ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসুল (সাঃ) এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করে এমন সময় ফিরে আসতাম যে, আমাদের কেউ তীর নিক্ষেপ করলে নিক্ষিপ্ত তীর পতিত হবার স্থান দেখতে পেতো। (বুখারী হাঃ ৫৫৯)
মাগরিবের প্রথম সময় হলো সূর্য যখন ডুবে যায় এবং তার শেষ সময় হলো যতক্ষণ না অদৃশ্য হয়। ইমাম শাফিঈ [রহ.] বলেন, তিন রাকাআত পড়ার পরিমাণ সময় হলো মাগরিবের সময়। কেননা জিবরীল [আ.] দু’দিন একই সময়ে মাগরিবের ইমামতি করেছেন। আমাদের দলীল হলো রাসূলু্ল্লাহ্ [সা.] বলেছেন- মাগরিবের প্রথম সময় হলো যখন সূর্য ডুবে এবং তার শেষ সময় হলো যখন অদৃশ্য হয়। ইমাম শাফিঈ [রহ.] কে হাদীছ প্রমাণ স্বরূপ পেশ করেছেন, তাতে বিলম্ব না করার কারণ হল মাকরূহ থেকে বেঁচে থাকা। ইমাম আবূ হানীফা [রহ.] এর অর্থ দিগন্তের ফরসা আলো, যার লালিমা পরে দেখা দেয়। পক্ষান্তরে ইমাম ইউসূফ ও মুহাম্মদ [রহ.] এর মতে লালিমাটিই হলো এরূপ। এরই অনুরূপ একটি বর্ণনা ইমাম আবূ হানীফা [রহ.] থেকেও পাওয়া যায়। আর এ-ই হল ইমাম শাফিঈ [রহ.] এরও (পূর্ববর্তী) অভিমত। কেননা, রাসুলুল্লাহ্ [সা.] বলেছেন- শায়ক হলো দিগন্ত লালিমা। ইমাম আবূ হানীফা [রহ.] এর দলীল হলো রাসূলুল্লাহ্ [সা.] এর নিম্নোক্ত বাণী- মাগরিবের শেষ সময় হলো, যখন দিগন্ত কালো হয়ে যায়। ইমাম শাফিঈ [রহ.] এর বর্ণিত হাদীছটি ইবন উমর [রা.] এর উপর মওকুফ ইমাম মালিক মু’আত্তা গ্রন্থে তা উল্লেখ করেছেন, আর এ সম্পর্কে সাহাবায়ে কিরামের মধ্যে মতপার্থক্য রয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy