সুরা ফাতেহা সম্পর্কিত একটি প্রশ্ন?
আসসালামু আলাইকুম । ভাই একটা প্রশ্ন আছে। আমরা জানি যে , সুরা ইখলাস তিন বার পড়লে এক খতম কুরআন পড়ার সওয়াব পাওয়া যায় । কিন্তু সুরা ফাতেহা একবার পড়লে বা কয়বার পড়লে এক খতম কুরআন পড়ার সওয়াব পাওয়া যাবে ? হাদীসে এই বিষয়ে কোন কিছু আছে কি ? দয়া করে নিশ্চিত করে জানা থাকলে বলুন । ধন্যবাদ
2509 views
1 Answers
সূরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কুরআন পাঠের সাওয়াবের কথা হাদীসে এসেছে। কিন্তু সূরা ফাতেহার ব্যাপারে এমন কোনো বর্ণনা বর্ণিত হয় নি। তাই বলে সূরা ফাতেহার মাহাত্ম্য সূরা ইখলাস থেকে কোনো অংশে কম নয়। এ সূরা ব্যতিরেক নামাজ না হওয়ার কথা হাদীসে এসেছে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতেহা সম্বন্ধে বলেন, পবিত্র ঐ সত্তার শপথ যাঁর হাদতে আমার প্রাণ তাওরা, ইঞ্জিল, যাবুর এবং সূরা ফাতেহার মতো কোনো সূরা অবতীর্ণ হয় নি। সুনানে তিরমিযী, হাদীস ২৮৭৫
2509 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy