জন্ম নিবন্ধন সম্পর্কিত একটি প্রশ্ন?

আমি যখন আমার ফুপুর বাড়িতে লেখাপড়া করতাম।তখন আমার ফুপু আমার জন্ম নিবন্ধন করে।কিন্তু সমস্যা হচ্ছে আমার বাড়ি অন্য জেলাতে।আমি এখন যদি আবার আরেকটা জন্ম নিবন্ধন করতে যাই তাহলে কি আগের টা বাতিল করা আবশ্যক??আর যদি বাতিল না করে আরেক করতে যাই তাহলে ধরা পড়ার সম্ভাবনা আছে কি??কারন আমি আমাদের এলাকার ইউনিয়ন কার্যালয়ে গিয়েছিলাম।সেখান থেকে বলেছে আমার কোনো জন্ম নিবন্ধন করা আছে কিনা চেক করা হবে।না করা থাকলে করে দেওয়া হবে।এখানে কি আমার অন্য জেলার জন্ম নিবন্ধন শো করবে??আর যদি শো করে তাহলে জন্ম নিবন্ধন বাতিলের জন্য আমাকে কি কি করতে হবে??
2824 views

1 Answers

জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে যাচাই করে একই ব্যক্তির একাধিক নিবন্ধন খুঁজে বের করা সম্ভব। আর একজনের একাধিক নিবন্ধন করা শাস্তিযোগ্য অপরাধ। তবে, নিবন্ধন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আপনার পূর্বের তথ্য খুঁজে নাও পেতে পারে। বাতিল না করে, আপনি আপনার উপযুক্ত তথ্য দিয়ে ঠিকানা সংশোধন করে নেওয়াটাই সর্বোত্তম হবে বলে মনে করছি। দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে সমস্যার কথা জানিয়ে কিভাবে সংশোধন করতে হবে জেনে নিন।

2824 views Answered

Related Questions

Next steps