তাহাজ্জুদ নামাজ সম্পর্কে?
আমি তাহাজ্জুদ নামাজ পড়বো বলে এশার নামাজ পড়ার সময় বেতর নামাজ পড়ি নাই।
কিন্তু আমি রাত ৩ টার সময় টের পাই নাই।তাই তাহাজ্জুদ ও বেতর পড়া হয় নাই।
আমার ঘুম ভাংছে ৪:৫০ এ।
তখন তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে।
তখন আমার করনীয় কি???
তখন কি আমি বেতর নামাজ পড়তে পারবো???
কিভাবে পড়বো??
আশা করি সঠিক উত্তর পাবো।
2872 views
2 Answers
মাসরুক (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি আয়িশাহ (রাঃ)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর প্রসঙ্গে প্রশ্ন করলেন। তিনি বললেন, তিনি রাতের সকল ভাগেই বিতর আদায় করেছেন, হয় রাতের প্রথম ভাগে অথবা মধ্যভাগে অথবা শেষ ভাগে । মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বিতর ভোর রাত পর্যন্ত পৌছিয়েছেন। সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ৪৫৬
ঘুমের কারনে অথবা ভুলে বিতরের নামায ছুটে গেলেঃ-
আবু সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিতরের নামায না আদায় করে ঘুমিয়ে পড়ল, অথবা তা আদায় করতে ভুলে গেল, সে যেন মনে হওয়ার সাথে সাথে অথবা ঘুম হতে উঠার সাথে সাথে তা আদায় করে নেয়। সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ৪৬৫
যাইদ ইবনু আসলাম (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি বিতরের নামায না আদায় করে ঘুমিয়ে গেল। সে যেন সকাল বেলা তা আদায় করে নেয়। সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ৪৬৬
আবু ঈসা বলেনঃ এ হাদীসটি পূর্ববর্তী ৪৬৫ নাম্বার হাদীসের তুলনায় বেশি সহীহ। ইমাম বুখারী (রহঃ) বলেন, আবদুর রহমান ইবনু যাইদকে আলী ইবনু আবদুল্লাহ দুর্বল বলেছেন। বুখারী (রহঃ) আবদুল্লাহ ইবনু যাইদকে সিকাহ রাবী বলেছেন। একদল কুফাবাসী এ হাদীসের পরিপ্রেক্ষিতে বলেছেন, যখন বিতরের কথা মনে হবে তখনই তা আদায় করে নিবে, এমনকি সূর্য উঠার পরে মনে হলেও। সুফিয়ান সাওরী এই মত পোষণ করেছেন।
2872 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy