নামাজ পড়ার সময় সুরার ধারাবাহিকতা ঠিক না রেখে পড়লে কি নামাজ হবে না?
কুরআন শরীফে সুরার যে সিরিয়াল দেওয়া আছে সেই ধারাবাহিকতা তো আমার মনে থাকে না । এক্ষেত্রে পরের সুরা আগে আর আগের সুরা পরে পড়লাম । তো এভাবে নামাজ পড়লে কি নামাজ হবে ?
3007 views
3 Answers
এভাবে নামাজ পড়লে-ও নামাজ হবে। তবে প্রথম রাকাতের সুরা একটু বড় পড়তে হবে। কুরআন অনুযায়ী সুরার ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক।
3007 views
Answered
অবশ্যই আপনার নামায হবে। ধারাবাহিকতা রক্ষা করা মুস্তাহাব। এটা রক্ষা না করলে মাকরুহ হবে। তবে নামাযের কোন ক্ষতি হবে না।
3007 views
Answered
নামাজ আদায় হতে পারে কিন্তু নিয়ম ভঙ্গ হবে।তাই ধারাবাহিকতা ঠিক রাখা অত্যন্ত জরুরি।কাজে আপনার মনে না থাকলে নতুন করে সুন্দর ও ধারাবাহিক ভাবে পড়ুন।যেহেতু আপনার সুরা মুখস্ত আছে সেজন্য সহজেই আপনি ধারাবাহিকতা নিয়ন্ত্রণ করতে পারেন।ধারাবাহিকতা ঠিক না রাখলে গুণাহ হবে তা বলা মুশকিল।তবে মাকরুহ হবে।
3007 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy