চিকন হতে চাই?

আমার বয়স ১৬ বছর।ওজন ৬৮ kg।উচ্চতা ৫'৪"।চিকন হতে চাই।।।প্লিজ ভালো কোনো কার্যকরী কিছু পরামর্শ দিন।
2948 views

8 Answers

আপনি ভাজা পোঁড়া জাতীয় খাবার ত্যাগ করুন এবং গরুর মাংস কম খান কারন এতে প্রচুর ফ্যাট আছে, ফাস্টফুট ত্যাগ করুন কারন এ জাতীয় খাদ্য দেহকে মুটিয়ে ফেলে এবং কোল্ড ড্রিংক্স খাবেন না কারন এতে প্রচুর পরিমানে চিনি রয়েছে এবং ফল খাবেন বেশি করে । বেশি করে পানি পান করবেন কেননা পানি দেহের বিষাক্ত টক্সিন বের করে দেয় । আপনি গ্রীন টি পান করতে পারেন, এবং ওটস খেতে পারেন এবং টক দই খেতে পারেন বা দুই কোয়া করে রসূন খেতে পারেন যা ওজন কমাতে সাহায্যা করে এবং দৈনিক ব্যায়াম করুন।

2948 views Answered

আপনি আপনার খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাদ্য ও চর্বি জাতীয় খাদ্য কমিয়ে ফেলুন।আর আপনি সকালের নাস্তা হিসেবে রুটি খাবেন সকালে ভাত খাবেন না।দুপুরে ভাত খাবেন রাতে সম্ভব হলে খাবেন না নয়তো পরিমানের চেয়ে এটটু কম খান দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন।আর সকাল সকাল খুব থেকে উঠে একটু ব্যায়াম করবেন সম্ভব হলে দৌড়াবেন

2948 views Answered

চিকন হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো একদম সোজা। শুনে অনেকে অবাক হলেও এভাবে একদম মোটা যেকেউ সুন্দর ফিগারে আসতে পারে। আপনি সকালে রুটি-সবজি অথবা রুটি-ডিম খাবেন। এছাড়া খেতে পারেন পাউরুটি আর ডিম।  দুপুরে খাবেন পেটভরে ভাত। যা দিয়ে ইচ্ছা তা দিয়ে। মোটেও পেট খালি রাখবেন না।  সন্ধ্যার একটু বলতে সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নুডুলস, ওটস, সেরিয়াল খাবেন। এটাও একদম পেট ভরে। এক গ্লাস দুধও খাবেন।  আর সারাদিনে পানি ব্যতীত আর কিছু খাবেন না। ক্ষিধে লাগলে পানি আর অতিরিক্ত ক্ষিধে লাগলে একটু ফল খেতে পারেন। আর সকাল এগারোটায় দুটি আর বিকাল চারটায় দুটি খেজুর খাবেন।  আপনি এক-দেড় মাসে চিকন হয়ে যাবেন।

2948 views Answered

*আপনি চর্বি/তেল জাতীয় খাবার ত্যাগ করবেন। *প্রচুর পানি খাবেন *কম ক্যালরি যুক্ত খাবার খাবেন *পরিমিত খাবেন *ব্যায়াম করবেন *শারিরীক পরিশ্রম একটু বেশীই করুন *আদা খেতে পারেন

2948 views Answered

ওজন স্বাভাবিক থেকে বেশি হলে মোট খাওয়ার পরিমান কমান,ভাত,রুটি,আলু কম খাবেন,প্রোটিন জাতীয় খাবার মাছ,মাংস ও সবজি,ফলমূল খাবেন।প্রচুর পানি পান করুন,দৈনিক ৩০ মিনিট হাটুন ও ব্যায়াম করুন।

2948 views Answered

কম ঘুমাবেন। অতিরিক্ত খাদ্যভাস ছেরেদিন। খাওয়ার পর পরই টয়লেট করূন

2948 views Answered
আপনি নিম্নোক্ত কিছু কাজ করুন, আশা করি উপকার পাবেন -
- সকালে লেবু ও মধু জলে মিশিয়ে পানি পান করুন।
- সকালে উঠে হাঁটতে পারেন এতে ওজন যাবে।
- পরিশ্রমের কাজ করুন এবং কিছু ব্যায়াম করুন।
- নিম্ন ক্যালরিযুক্ত তবে সুষম খাবার গ্রহণ করুন ও রাত্রে রুটি খান।
- প্রচুর পরিমাণে পানি পান করুন।
- নিয়মিত বিশ্রাম নিন এবং পরিমিত ঘুমানোর চেষ্টা করুন।
- চিনি জাতীয় খাবার থেকে দূরেই থাকুন।
- নিয়মিত ব্যায়াম করুন এতে শরীর ফিট থাকবে।
- এরোবিক ব্যায়াম, যেমন দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা, টেনিস খেলতে পারেন।
2948 views Answered

যেভাবে ওজন কমায় গোলমরিচ

শরীরে ভালো মেটাবলিজম বা হজমশক্তি ওজন কমাতে অনেকটাই সাহায্য করে।  বাজারে বেশ কিছু খাবার আছে যা নিয়মিত খাদ্যতালিকায় রাখলে ওজন কমবে দ্রুত। শরীর থাকবে একদম সুস্থ ও ঝরঝরে। তেমনই একটি খাবার হলো-গোলমরিচ বা কালোমরিচ।

রান্নাঘরে গোলমরিচ বহুল ব্যবহৃত হয়।  তবে এটি যে হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হয়তো জানেন না অনেকেই। জনপ্রিয় ব্রিটিশ মাল্টিন্যাশনাল প্রকাশনা ডি কে পাবলিশিংয়ের ‘দ্য হিলিং ফুডস' বইয়ের মতে, ‘গোলমরিচ হজমে সাহায্য করে, খিদে বৃদ্ধি করে, শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং ফুসফুস ও ব্রঙ্কিয়ালের ইনফেকশন কমায়। এ ছাড়া স্ট্রেস ও শক কমাতেও এর জুড়ি নেই।’

গোলমরিচে উপস্থিত থার্মোজেনিক এফেক্টের জন্য সঠিক মাত্রায় শরীরের ক্যালোরি ক্ষয় হয়। গোলমরিচ দানা বা গুঁড়ো উভয় ভাবেই খাওয়া যায়। তবে বেশিদিন গুঁড়ো করে রেখে দিলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়।

সর্বোচ্চ উপকার পেতে মধুর সঙ্গে গোলমরিচ মিশিয়ে খাওয়া যেতে পারে।  আর অন্যরকম স্বাদ পেতে, মিষ্টি জাতীয় সালাদে এক চিমটি গোলমরিচ মিশিয়ে নিন। এতে স্বাদও বাড়বে পুষ্টিও।

তথ্যসূত্র : আমাদের সময়

2948 views Answered

Related Questions

Next steps