7 Answers

বই পড়তে গেলে ঘুম আসেনা এমন মানুষ খুবই কম আপনার ঘুম না আসলে বই পড়তে বসে যান টেনশন মুক্ত থাকুন এমনিতেই ঘুম চলে আসবে

3208 views

আপনি মেডিটেশনের সহায়তা নিতে পারেন।এছাড়াও আর একটি টেকনিক হচ্ছে আপনি উলটো কাউন্ট করুন যেমন ৩...২...১ এবং লম্বা শ্বাস নিন একইভাবে উলটো কাউন্ট করে শ্বাস ত্যাগ করুন।প্রত্যেকবার শ্বাস গ্রহণ ও ত্যাগের সময় বাতাসের আপনার শরীরে আসা যাওয়া কল্পনা করুন মনোযোগের সাথে।খুবই পরীক্ষিত এই টেকনিক আপনাকে উপকৃত করবে।

3208 views

নিজেকে সব সময় কিছু না কিছুতে বিজি রাখুন যেন একটু শারীরিক পরিশ্রম হয়। তাহলে হয়তো কিছুুুু টা কাজে আসতে পারে ।

3208 views

আপনি ঘুমের ওষুদ খান। ঘুম চলে আসবে।

3208 views

আপনি হেডফোন দিয়ে কোন ঠান্ডা গান (বাংলা হলে ভালো হয়) কানে দিন।দেখবেন আস্তে আস্তে ঘুমিয়ে যাবেন।আরেকটা পদ্ধুতিতে আছে,এটা শুনতে একটু ফাজলামো টাইপ এর হলেও এটি সত্যি কার্যকর।আমাদের শরীরে কিছু প্রেসার পয়েন্ট আছে,যা টিপলে আমাদের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ সচল /নিস্তেজ হয়ে যায়।তেমনি আপনি আপনার দুই চোখের ব্রুর একদম মাঝবরার আঙ্গুল দিয়ে প্রেস করুন/ম্যাসেজ করুন।দেখবেন ঘুম ঘুম ভাব আসছে।এবং আপনি ঘুমিয়ে যাবেন

3208 views

*টেনশন করবেন না *আপনি বিছানায় শুয়ে চোখ বুজে বলবেন আজ ঘুমাবেন না তাহলে দেখবেন কোন দিকে ঘুমিয়ে পড়েছেন বলতেই পারবেন না। *বা পাশে কাত হয়ে শুয়ে থাকুন দ্রুত ঘুম আসবে *বিছানায় শুয়ে গল্পের বই পড়লেও ঘুম আসবে

3208 views

প্রথমে আপনি এশার নামায আদায় করবেন। তার পর নিজের বিছানা সুন্দর ভাবে ঝেড়ে নিবেন। বিছানাতে শুয়ে প্রথমে ঘুমানোর দোয়া যেমনঃ ঘুমের পূর্বে পড়ার দু'আ اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَ উচ্চারনঃ আল্লাহুম্মা বিইস্‌মিকা আমুতু ওয়া আহ্‌ইয়া। অর্থঃ হে আল্লাহ! আমি আপনারই নামে মৃত্যুবরণ করব, আপনার নামের সাথেই জীবিত থাকব। উৎসঃ (সহীহ বুখারী, হাদীস নং-৫৮৭৩) বিস্তারিতঃ (১) কাবীসা (র)....... হুযায়ফা ইবন ইয়ামান (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সা) যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন, তখন তিনি এ দু’আ পড়তেন: اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَ আর তিনি যখন জেগে উঠতেন তখন পড়তেন: الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ (সহীহ বুখারী, হাদীস নং-৫৮৭৩) (২) হযরত হোযাইফা (রাযিঃ) বলেন, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে আপন বিছানায় শয়ন করিতেন তখন নিজের হাত গালের নিচে রাখিতেন এবং এই দু'আ পড়িতেন-- "اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَ" অর্থাৎ আয় আল্লাহ্, আমি আপনার নামে মৃত্যুবরন করি--অর্থাৎ ঘুমাই এবং জীবিত হই--অর্থাৎ জাগ্রত হই। আর যখন জাগ্রত হইতেন তখন এই দু'আ পড়িতেন-- "الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ" অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ্ তা'আলার জন্য যিনি আমাকে মৃত্যুর পর জীবন দান করিয়াছেন এবং আমাদেরকে কবর হইতে উঠিয়া তাহারই দিকে প্রত্যাবর্তন করিতে হইবে। (বোখারী) তার পর দরুদপাঠ করবেন এবং আয়াতুল কুরসী পাঠ করতে থাকবেন। ঘুম চলে আসবে। এটা আমি নিজে করি।

3208 views

Related Questions