রাতে ঘুম হয় না কি করব?

আমার নামঃমোঃউমর ফারুক। বয়সঃ২১ বছর। আমার রাতে ঘুম হয় না। সারা রাত বাজে চিন্তা হয়। আমি এখন কি করব? দয়াকরে উত্তর দিন।
2776 views

2 Answers

রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে যাবেন। ঘুমানোর আগে ১ গ্লাস হালকা গরম দুধ পান করবেন। পারলে ১টি কলা খাবেন। আর যত সম্ভব টেনশন মুক্ত থাকতে চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনি রাতে ভালো করে ঘুমাতে পারছেন।

2776 views Answered

আপনি কয়েক টি উপায়ে রাতে ঘুমানোর চেষ্টা করতে পারেন আশা করি উপকৃত হবেন 

  • দুপুরে ঘুমানোর অভ্যাস বা খুব সকাল পর্যন্ত ঘুমানোর অভ্যাস থাকলে এটি বাদ দিন । এর কারণে রাতে ঘুম আসতে চায় না ।
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে দুঘন্টা আগে খাবার খান খাওয়ার পর 30 মিনিট হাটুন । 
  • রাতে আজে বাজে চিন্তা আসলে সেই চিন্তা গুলো মাথায় না এনে আপনি সারাদিন কি করলেন কাল কি করবেন এগুলো ভাবুন 
  • রাতে ঘুমানোর আগে ভালো গল্পের বই লেখকের বই পড়তে পারেন । বই পড়তে পড়তে ঠিক ঘুম ধরে যাবে তবে বই গুলো যেনো ঠান্ডা ধরণের হয় আবার এমন বই পড়বেন না যা উল্টো ঘুম কেড়ে নেয় । 
  • আর আপনি খুব ই সমস্যা মনে হলে আপনি আজে বাজে চিন্তার জন্য একজন সাইকোলিজেস্ট কে দেখাতে পারেন। রাতে যদি চান চিকিৎসকের পরামর্শক্রমে ঘুমের ঔষুধ ও খেতে পারেন । 
আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ
2776 views Answered

Related Questions

Next steps