খাওয়ার পরে মিষ্টি/মিষ্টান্ন জাতীয় খাবার দেয়া হয় কেন?
3 Answers
বিয়ে বাড়ী এমনকি বাড়িতেও প্রচুর পরিমানে ঝাল-মশলা যুক্ত খাবার খাওয়ার পর একটু মিষ্টি খেলে কিন্তু কোনো ক্ষতি নেই। বরং লাভই। যে কোনও মিষ্টি খাবার খেলেই শরীরে সেরিটোনিন নামের হরমোন ক্ষরিত হয়। এই হরমোন নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। অর্থাৎ মিষ্টি খাবার খেলে আপনার মধ্যে সুখ ও আনন্দের অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। যখনই আমরা কিছু খাই, তখন সেই ভুক্ত খাদ্যকে হজম করার জন্যে আমাদের শরীরের ভিতরে অ্যাসিড ক্ষরণ শুরু হয়। ঝাল বা তেল মশলাযুক্ত খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বাড়ে। অন্যদিকে মিষ্টি জাতীয় খাবার এই অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে পরিপাকক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। এই জন্য-ই বিয়ে বাড়ীতে খাওয়ার পর মিষ্টি জাতীয় খাবার দেয়।
অনেকের রুচি থাকে অনেকের থাকেনা, মানে এটি একটি ঐতিহ্য হয়ে গেছে।যেমন গ্রামে গেলে দেখবেন, খাবারের পর দই দেওয়া হয়, আবার না দেওয়া হলে অনেকে মন্তব্য করে।তাই কর্তা মিষ্টিমুখ করিয়ে বিদায় দেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy