বাথরুমে গোসল করার সময়?
বাথরুমে দরজা লাগিয়ে গোসল করার সময়, যদি অলঙ্গ হয়ে গোসল করি কোনো গুনাহ হবে কি ?
2938 views
2 Answers
উলঙ্গ হয়ে গোসল না করাই ভাল। আমাদের সাথে সবসময় ফেরেশতা থাকে। মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) আবূ মালীহ (রঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ শাম দেশের কতিপয় মহিলা আইশা (রাঃ) এর নিকট গমন করেন। তিনি তাদের জিজ্ঞাসা করেনঃ তোমাদের দেশ কোথায়? তারা বলেনঃ আমরা শাম দেশের অধিবাসী। আইশা (রাঃ) বলেনঃ সম্ভবতঃ তোমরা সেখানকার অধিবাসী, যেখানকার মহিলারা হাম্মাম খানায় উলঙ্গ অবস্থায় গমন করে? তারা বলেনঃ হ্যাঁ । তখন তিনি বলেনঃ সাবধান! আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরুপ বলতে শুনেছি, যে সমস্ত মহিলারা স্বীয় ঘর ছাড়া অন্য জায়গায় কাপড় খোলে, তারা নিজেদের ও আল্লাহর মধ্যকার পর্দা ছিন্ন-ভিন্ন করে ফেলে। সূনান আবু দাউদ। হাদিস নম্বরঃ ৩৯৬৯ হাদিসের মানঃ সহিহ।
2938 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy