5 Answers

জ্বী নাহ।কুরআন এর কোন জায়গায় এই কথা উল্লেখ্য নেই।তবে আপনি যদি পড়েন তাহলে বেশি সওয়াব পাবেন

3236 views Answered

ওযু করার দোয়াঃ-

আলহামদুলিল্লাহি আলা দ্বীন-ই ইসলাম, আল ইসলামু-হাক্কু, ওল কুফরে বাতীলুন, ওল ইসলামু নূরুন, ওল কুফরে জুলুমাত।

ওযু শেষের দোয়াঃ-
আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শরীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মাজ আলনী মিনাত্ তাওয়াবীনা ওয়াজ আলনী মিনাল মুতাত্বহ্হেরীন।
3236 views Answered

ইমাম আবু হানিফা রহঃ এর মতানুযায়ী ওযুতে সওয়াবের জন্য নিয়ত শর্ত। শাফেয়ী রহঃ মতে ওযু শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত। নিয়ত আরবীতে পড়া ভাল, না পারলে নিজের ভাষায় করে নিলেই হবে। গোসলে সহীহ মতানুযায়ী নিয়ত শর্ত নয়।

3236 views Answered

না।কোনরকম দোয়া বা নিয়ত পড়তে হবে না।মনের নিয়তই আসল।

3236 views Answered

প্রথম কথা হলো, নিয়ত আর দুআ এক জিনিস নয়। ওযু ও গোসলের শুরুতে বিসমিল্লাহ পড়ার কথা আছে। সেগুলো ঐচ্ছিক। পড়া সুন্নাত। ওযু গোসলের শুদ্ধতা এগুলোর উপর নির্ভরশীল নয়। আর নিয়ত হলো মনের ইচ্ছা। ওযু গোসলের ক্ষেত্রে এ নিয়ত করা উত্তম। আবশ্যক নয়। আপনার মনের ভিতরে এতটুকু থাকলেই হলো, আমি ওযু কিংবা গোসল করছি। এটাই নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করতে হয় না। এটা মনের ভিতরে থাকার জিনিস।

3236 views Answered

Related Questions

Next steps