চশমা সংক্রান্ত প্রশ্ন?

আমি নবম শ্রেনিতে পড়ি।আমি গতকালকেই চশমা নিয়েছি। বাম চোখে -0.75 আর ডান চোখে -1.00। এখন যেহেতু আমার চোখের পাওয়ার কম তাই আমার প্রশ্ন হলো যে আমি কি সবসময় চশমা লাগাব? কারণ,আমার ১ বোন ক্লাস ৪ থেকে চশমা পরার কারণে এখন তার চোখেরর পাওয়ার -৬ থেকে -২ এ এসেছে। নাকি যখন দরকার শুধু তখন পরব? আমার আপু আবার বলে যে পরতে পরতে অভ্যস্ত হয়ে গেলে আবার সমস্যা দিবে। অনেকেই বলে যে নিয়মিত পরলে আবার আগের পাওয়ার ফিরে আসে।আবার অনেকেই বলে যে আসে নাহ এখন আমি কি সবসময় পরব যাতে আমার চোখের পাওয়ার ফিরে আসে? নাকি যখন দরকার শুধু তখন পরব? আশা করি যারা জানেন তারা সবাই উত্তর দিবেন। ধন্যবাদ।
2985 views

1 Answers

আপনার যেহেতু মাইনাস পাওয়ার সেহেতু এটি পরতে পরতে একসময় ঠিক হয়ে যাবে। তাই সবসময়ই পড়ে থাকতে হবে। খাওয়া এবং গোসল বাদে কখনো চশমা খুলবেন না। যদি চশমা ব্যবহার না করেন তাহলে পাওয়ার বাড়তে থাকবে। আমার ২০১৬ সালের মে মাসে চশমা লাগে। পাওয়ার ছিল -০.২৫ এবং -০.৫০ তখন থেকে পরিই নি বলতে গেলে। ২০১৭ সালের ডিসেম্বরে ডাক্তার চশমা বাদ না দিয়ে পাওয়ার বাড়িয়ে দেয়। এখন আমার পাওয়ার -১.৮০। তাহলে চিন্তা করেন কতটা বেড়েছে। আর আমার চোখ এখন এর খারাপ যে সামান্য দৃশ্য দেখতেএ চশমা লাগে নাহলে দেখি না। তাই নিয়মিত চশমা পরুন।

2985 views Answered

Next steps