2 Answers

আপনাকে ওজন বাড়াতে হবে। নাহলে অপুষ্টির কারণে নানা সমস্যায় পড়বেন। আর রোগা হওয়া নিয়েও অনেকক্ষেত্রে ঝামেলায় পড়তে হবে। আপনি পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করুন। সকালে উঠে ডিম, দুধ, ফলমূল খাবেন। সাথে রুটি, সবজি। ১১ বা সাড়ে ১১ টার দিকে মুড়ি, চানাচুর, পাউরুটি এরকম কিছু খেতে পারেন। দুপুরে মাছ-মাংস, সবজি, ডাল ও পরিমিত ভাত খাবেন। খাওয়া শেষে আপেল, পায়েশ বা সেমাই এরকম কিছু খেতে পারেন। বিকালে চায়ের সাথে বিস্কুট বা টোস্ট খেতে পারেন। রাতে দুপুরের মত খেয়ে তারপরে মিষ্টি জাতীয় কিছু খাবেন। সকালে উঠে এবং বিকালে কিছু হাঁটাহাঁটি করবেন। খিদা অনুভব করলেই কিছু খেয়ে নিবেন।

2845 views Answered

আসলে এই প্রশ্নের সাথে সাথে আরও কিছু তথ্য দরকার ছিল। সব চাইতে বেশী দরকার ছিল আপনার বয়স এর ব্যাপারটি।  Weight Chart অনুযায়ী একজন পূর্ণ বয়স্ক পুরুষ মানুষ যদি 5 ফিট হয় তাহলে তার ওজন হবে 60 কেজির মত। আর পরের প্রতি ইঞ্চির জন্য 1 কেজি। সে হিসেবে আপনি পূর্ণ বয়স্ক হলে 69 কেজি হবার কথা।  আরেকটা কথা হল আপনি অসুস্থ বোধ করেন কিনা সেটা জানান নি। অসুস্থতা না থাকলে চিন্তার কিছু নেই।  তবে হ্যা। ওজন কিছু বাড়ালে ভাল হয়। সম্ভব হলে ভারী খাবার খাবেন। গরুর মাংস ভাল ফলাফল দিবে।

2845 views Answered

Related Questions

Next steps