পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে সাক্ষীর আইনি জটিলতা কতটুকু?
1 Answers
পাত্র-পাত্রী আইনত প্রাপ্ত বয়স্ক হয়ে থাকলে দুইজন স্বাক্ষী সহ অনুমোদিত কাজী অফিসে বৈধভাবে বিয়ে করতে পারবে এতে সংশ্লীষ্ট কারো কোন প্রকার আইনী ঝামেলায় জড়ানোর কোন সুযোগ নেই তবে বিয়েটা অবশ্যই কাজী সাহেব দ্বারা রেজিষ্ট্রি করতে হবে। আমাদের সমাজে পরিবারের অমতে বিয়ে করলে অনেক সময় মেয়ের পরিবার পাত্র ও স্বাক্ষীদের নামে নারী অপহরনের মিথ্যা মামলা দেয় কিন্তু যদি বৈধভাবে বিয়ে রেজিষ্ট্রি করা হয় তাহলে এধরনের মিথ্যা মামলার কোন ভিত্তি থাকে না। হয়তো প্রথম পর্যায়ে পুলিশি হয়রারানি হতে পারে কিন্তু বিয়ের বৈধ কাগজ দেখালে এর বেশি কোন সমস্যা হবে না। অবশ্যই বিয়ে রেজিষ্ট্রি করতে বলবেন আর রেজিষ্ট্রির কপি সবার কাছে সংরক্ষন করবেন। তাছাড়া বাড়তি সতর্কতার জন্য পুরো বিয়ের প্রক্রিয়া মোবাইলে ভিডিও ধারন করে রাখবেন। সব শেষ একটা কথা, পরিবারের অমতে বিয়ে করা উচিৎ না সবাইকে বুঝিয়ে রাজি করিয়ে সামাজিকভাবে আনন্দের সাথে বিয়ে করারটাই সর্বোত্তম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy