ফরজ গোসল করে কীভাবে.!?

ফরজ গোসল করে কী ভাবে

নিয়ম টা বললে ভালো হত.??????

2920 views

3 Answers

প্রথমে গোসলের দোয়া পড়তে হবে।।তারপর ৩ বার কুলি 
করবেন, নাকে পানি দিবেন।
এবার সমস্ত শরীর ধৌত করবেন যেন একটা শরীরের
পশমও শুকনা না থাকে।

অবশ্যই ফরজ গোসলের পূর্বে কাপড় পরিবর্তন করে
গোসল করা উত্তম। কেননা, যদি পরিধেয় কাপড়ে কোন
নাপাকি থাকে আর গোসলের সময় সেটি শরীরে লাগে
তাহলে ফরজ গোসল হবে না।
2920 views Answered
গোসলের তিন ফরজঃ
  1. গড়গড়ার সাথে কুলি করা ।
  2. নাকে পানি দেওয়া ।
  3. সমস্ত শরীর এমনভাবে ধৌত করা যেন মাথা হইতে পা পর্যন্ত শরীরের প্রতিটি পশমের গোড়ায় পানি পৌছায় এবং মেয়েদের চুলের গোড়া ভিজে যায় ।
গোসলের নিয়তঃ নাওয়াইতুল গুসলি লিরাফয়িল জানাবাত ।
2920 views Answered

১.গোসলের জন্য মনে মনে নিয়্যাত করতে হবে। 

২. প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত ৩ বার ধুতে হবে।

৩. এরপর ডানহাতে পানি নিয়ে বামহাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে।

৪. এবার বামহাতকে ভালো করে ধুইয়ে পেলতে হবে।

৫. এবার ওজুর নিয়মের মত করে ওজু করতে হবে তবে দুই পা ধুয়া যাবে না।

৬. ওজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে।

৭. এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে ৩ বার ডানে তারপরে ৩ বার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোন অংশই বা কোন লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে।

৮. সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা ৩ বার ভালোভাবে ধুতে হবে।

2920 views Answered

Related Questions

Next steps