একটু মেয়েকে ভালোবাসি, যে আমার জীবনের সবকিছুই?
আমার সাথে এক মেয়ের সম্পর্ক আছে বেশ কয়েক বছর। মেয়েটি বাংলাদেশের বিখ্যাত একটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে। তাছাড়া তার দুলাভাই ও একটি কোম্পানির মালিকের ছেলে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে হিসেবে আমাদের দুইজনের পারিবারিক অবস্থান অনেক পার্থক্য। কিছুদিন আগে মেয়েটির পরিবার জানতে পারে আমাদের সম্পর্কের কথা এবং তারা আমার খোঁজ খবর নিয়ে আমার সাথে বিয়ে দিতে রাজি নাই এছাড়া মেয়েকে অনেক অত্যাচার ও দমন করে তারা চাচ্ছে আমার থেকে মেয়েকে দূরে সরিয়ে রাখতে । তারপরও আমাদের মধ্যে যোগাযোগ হয়। মেয়েটি আমাকে ছেড়ে যেতে রাজি না। আমিও পারবো না তাকে ছাড়া থাকতে। এছাড়া তাদের পরিবার প্রভাবশালী ও ক্ষমতাবান হওয়ার পালিয়ে বিয়ে করাও সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা করেছিলাম তার পরিবারের কারো সাথে কথা বলতে, কিন্তু তারা কেউ কথা বলা তো দূরে থাক উল্টা আমার ও আমার পরিবার ক্ষতি করবে এমন হুমকিও দিয়ে যাচ্ছে। আমরা দুইজনেই একই বিশ্ববিদ্যালয়ে পড়ি, সে ২য় বর্ষে আর আমি ৪র্থ বর্ষে। এমন অবস্থায় কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমাদের দুইজনের সম্পর্ক এতটাই গভীর যে হয়তোবা শেষমেশ দুইজনই আত্মহত্যার মত কঠিন পথ বেঁচে নিতে হবে।
3 Answers
আত্মহত্যা করতে হবে না। আপনি আইনি সহায়তা নিতে পারেন, এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন।
বিয়ে যদি নাও হয় তবুও আত্মহত্যার চিন্তা ভুলেও ভাববেন না। কারণ এই দুনিয়ার জীবন পরিক্ষার জীবন। আল্লাহ তায়ালা হয়ত আপনাকে এভাবেই পরীক্ষা করছেন। এই জীবন ক্ষণস্থায়ী তাই স্থায়ী জীবনের চিন্তা ভুলে গেলে চলবে না। বিয়ে না হলে কিছুদিন কষ্ট হবে পরে ঠিক হয়ে যাবে। অনেকে ভালোবাসার দোহাই দিয়ে নিজের জীবনটাকে বিষিয়ে তোলে। কি লাভ হয় তাতে কার কি হয়। আপনার ভাগ্যে থাকলে আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আর যদি না থাকে আত্মহত্যা করে কাকে শাস্তি দিবেন আপনি। আত্মহত্যা করলে ভেবেছেন পরকালে তাকে পাবেন ? তাকে পাওয়া তো দূরে থাক সেখানে আপনার কি অবস্থা হবে ভেবেছেন। আবেগে মানুষ অনেক কিছুই বলে। কিন্তু সব মানুষই জানে যে সেখানে তার নিস্তার নেই। অনেকে ভাবে সুন্দর চেহারার মেয়েকে বিয়ে করলে সে অনেক সুখি হবে আর অসুন্দর চেহারার মেয়েকে বিয়ে করলে অসুখি হবে আমি তাদের বলব তারা সুখ আসলে কিসে সে জানেই না। আশাকরি আপনি বুঝতে পারবেন।
মানুষের অবস্থা সব সময় এক থাকেনা।
হয়তো আজ যেমন আপনার অবস্থা আছে কাল এই রকম
নাও থাকতে পারে।
তাই আমার মতে ধৈর্য ধারণ করুন এবং মনোযোগ দিয়ে
লেখা পড়া করুন।লেখা পড়া শেষে যদি ভালো চাকুরী
পান তাহলে মেয়ের পরিবার অনায়াসে রাজি হয়ে যাবে
বিয়ে দিতে।
এখন আপনারা ২ জন আবেগের বসে আছে।
কিন্ত আবেগ এক দিন বিবেক এর কাছে হেরে যাবে।
তখন আফসোস ছাড়া র কিছুই করার থাকবে না।
তাই সব থেকে ভালো হয় এখন যোগাযোগ বন্ধ করে দিন
মন দিয়ে লেখা পড়া করুন।
আত্মহত্যা মহা পাপ ভুল করেও এই কাজ করবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy