ওয়াল ‘আ-দিয়া-তি দাবহা-।
ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা,
ফাল মূরিয়া-তি কাদহা-।
ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে,
ফাল মুগীর-তি সুবহা-।
আর যারা ভোরে অভিযান চালায়,
ফাআছারনা বিহী নাক‘আ-।
আর তার ফলে যারা ধূলো উড়ায় --
ফাওয়াছাতানা বিহী জাম‘আ-।
তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়।
ইন্নাল ইনছা-না লিরব্বিহী লাকানূদ।
মানুষ নিশ্চয়ই তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ,
ওয়া ইন্নাহূ‘আলা-যা-লিকা লাশাহীদ।
আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ।
ওয়া ইন্নাহূলিহুব্বিল খাইরি লাশাদীদ।
আর নিঃসন্দেহ সে ধনসম্পদের মোহে দুরন্ত।
আফালা-ইয়া‘লামুইযা-বু‘ছির মা-ফিল কুবূর।
তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে,
ওয়া হুসসিলা মা-ফিসসুদূর,
এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?
ইন্না রব্বাহুম বিহিম ইয়াওমাইযিল্লাখাবীর।
নিঃসন্দেহ তাদের প্রভু সেইদিন তাদের সন্বন্ধে সবিশেষে অবহিত থাকবেন।