۞أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ

আফালা-ইয়া‘লামুইযা-বু‘ছির মা-ফিল কুবূর।উচ্চারণ

তবে কি সে সেই সময়ের কথা জানে না তাফহীমুল কুরআন

তবে কি সে সেই সময় সম্পর্কে জ্ঞাত নয়, যখন কবরে যা-কিছু আছে তা বাইরে উৎক্ষিপ্ত হবেমুফতী তাকী উসমানী

তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যে, কবরে যা আছে তা কখন উত্থিত হবে?মুজিবুর রহমান

সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবেমাওলানা মুহিউদ্দিন খান

তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যা আছে তা উত্থিত হবে ইসলামিক ফাউন্ডেশন

তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?আল-বায়ান

সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,তাইসিরুল

তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯. তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে,

তাফসীরে আহসানুল বায়ান

৯। তবে কি সে (তখনকার খবর) জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত করা হবে? (1)

(1) بُعثِر শব্দের অর্থ হল, কবর থেকে মৃতব্যক্তিকে জীবিত করে উঠান হবে।