فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا

ফাওয়াছাতানা বিহী জাম‘আ-।উচ্চারণ

এবং এ অবস্থায় কোন জনপদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তাফহীমুল কুরআন

তারপর সেই সময়ই (শত্রু সৈন্যের) কোন ভীড়ের মাঝখানে ঢুকে পড়ে। মুফতী তাকী উসমানী

অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে।মুজিবুর রহমান

অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-মাওলানা মুহিউদ্দিন খান

এরপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে। ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;আল-বায়ান

অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে),তাইসিরুল

তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা জঙ্গী ঘোড়া বোঝানো হয়েছে, যাতে চড়ে সেকালে যুদ্ধ করা হত। প্রথম দিকের আয়াতসমূহে সেই ঘোড়াদের যুদ্ধকালীন বিভিন্ন অবস্থা উল্লেখ করা হয়েছে। তো সেই অবস্থাবিশিষ্ট ঘোড়াদের শপথ করার তাৎপর্য এই যে, জঙ্গী ঘোড়া মালিকের অত্যন্ত বিশ্বস্ত ও ভক্ত হত যে, প্রভুর আদেশ পালনের জন্য কোনও রকমের ঝুঁকি গ্রহণে ইতস্তত করে না। এমনকি তার জীবন রক্ষার জন্য নিজ প্রাণের ঝুঁকি পর্যন্ত গ্রহণ করে। এতবড় শক্তিশালী প্রাণীকে আল্লাহ তাআলা মানুষের কতইনা অনুগত ও ওফাদার বানিয়ে দিয়েছেন। এর দ্বারা গুনাহগার মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, ঘোড়া তো নিজ প্রভুর এ রকম ভক্ত ও বিশ্বস্ত, অথচ মানুষ হয়ে সে নিজ স্রষ্টা ও মালিকের ওফাদারী করছে না, তাঁর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করছে না, উল্টো তার নাফরমানীতে লিপ্ত হয়েছে। ৬নং আয়াতে সে কথাই বলা হচ্ছে যে, মানুষ তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ।

তাফসীরে জাকারিয়া

৫. অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে।(১)

(১) وسطن শব্দটির অর্থ কোন কিছুর মধ্যভাগে পৌছে যাওয়া। جمعاً অর্থ, দল বা গোষ্ঠী। আর به অর্থ, তা দ্বারা। এখানে তা বলতে আরোহীদের দ্বারা বুঝানো হয়েছে। অর্থাৎ অশ্বসমূহ ধূলিকণা উড়িয়ে তাদের আরোহীদের নিয়ে শক্ৰদের মধ্যভাগে পৌছে যায়। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

৫। অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। (1)

(1) فَوَسَطنَ শব্দের অর্থ হল মধ্যস্থলে ঢুকে পড়া। جَمعًا শব্দের অর্থ হল শত্রুসেনা। অর্থাৎ, সে সময় বা সেই অবস্থায় যখন আকাশ ধূলো-বালিতে ছেয়ে যায়, তখন এই অশ্বদল শত্রুসেনার মাঝে ঢুকে পড়ে আর ভীষণভাবে যুদ্ধ লড়ে।