فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا

ফাআছারনা বিহী নাক‘আ-।উচ্চারণ

তারপর এ সময় ধূলা উড়ায় তাফহীমুল কুরআন

এবং তখন ধুলো উড়ায়মুফতী তাকী উসমানী

এবং যারা ঐ সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে।মুজিবুর রহমান

ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করেমাওলানা মুহিউদ্দিন খান

এবং সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে; ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,আল-বায়ান

আর সে সময় ধূলি উড়ায়,তাইসিরুল

আর তার ফলে যারা ধূলো উড়ায় --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে(১);

(১) أثرن শব্দটি إثارة থেকে উৎপন্ন। অর্থ ধূলি উড়ানো। نقع ধূলিকে বলা হয়। আর به শব্দের অর্থ, সে সময়ে বা শক্ৰদের সে স্থানে। অর্থাৎ অশ্বসমূহ যুদ্ধক্ষেত্রে এত দ্রুত ধাবমান হয় যে, তাদের ক্ষুর থেকে ধূলি উড়ে চতুর্দিক আচ্ছন্ন করে ফেলে। (আদওয়াউল বায়ান)

তাফসীরে আহসানুল বায়ান

৪। যারা সে সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে। (1)

(1) أثَار শব্দের অর্থ হল উৎক্ষিপ্ত করা, উড়ানো। আর نَقع শব্দের অর্থ হল ধূলো-বালি। অর্থাৎ, যখন দ্রুতগতিতে ছুটে যায় অথবা হামলা করে, তখন সে স্থান ধূলো-বালিতে ছেয়ে যায়।