إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا

ইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা-।

পৃথিবী যখন কম্পিত হবে আপন কম্পনে,

وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا

ওয়া আখরজাতিল আরদুআছক-লাহা-।

আর পৃথিবী বের করে দেবে তার বোঝাগুলা,

وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا

ওয়া ক-লাল ইনছা-নুমা-লাহা-।

আর মানুষ বলবে -- "এর কী হল?"

يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا

ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রহা-।

সেইদিন সে বর্ণনা করবে তার কাহিনীগুলো,

بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا

বিআন্না রব্বাকা আওহা-লাহা-।

যেন তোমার প্রভু তাকে প্রেরণা দিয়েছেন।

يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ

ইয়াওমাইযিইঁ ইয়াসদুরুন্না-ছুআশতা-তাল লিউউরও আ‘মা-লাহুম।

সেইদিন মানুষেরা দলে-দলে বেরিয়ে পড়বে যেন তাদের দেখানো যেতে পারে তাদের ক্রিয়াকলাপ।

فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ

ফামাইঁ ইয়া‘মাল মিছক-লা যাররতিন খাইরইঁ ইয়ারহ।

তখন যে কেউ এক অণু-পরিমাণ সৎকাজ করেছে সে তা দেখতে পাবে;

وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ

ওয়া মাইঁ ইয়া‘মাল মিছক-লা যাররতিন শাররইঁ ইয়ারহ।

আর যে কেউ এক অণু-পরিমাণ মন্দকাজ করেছে সেও তা দেখতে পাবে।