বিআন্না রব্বাকা আওহা-লাহা-।উচ্চারণ
কারণ তোমার রব তাকে (এমনটি করার) হুকুম দিয়ে থাকবেন। তাফহীমুল কুরআন
কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই করবেন।মুফতী তাকী উসমানী
তোমার রাব্ব তাকে আদেশ করবেন।মুজিবুর রহমান
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।মাওলানা মুহিউদ্দিন খান
কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন, ইসলামিক ফাউন্ডেশন
যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন।আল-বায়ান
কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,তাইসিরুল
যেন তোমার প্রভু তাকে প্রেরণা দিয়েছেন।মাওলানা জহুরুল হক
৫. কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন,
৫। কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। (1)
(1) অর্থাৎ, মাটিকে কথা বলার শক্তি আল্লাহই সেদিন দান করবেন। অতএব এটা কোন আশ্চর্যজনক কথা নয়। যেমন সেদিন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহ বাকশক্তি দান করবেন, ঠিক মাটিও আল্লাহর হুকুমে কথা বলবে। (জড়পদার্থের কথা বা শব্দ ধরে রাখা এবং প্রয়োজনে তা শুনিয়ে দেওয়ার ক্ষমতা তো বিজ্ঞানও প্রমাণ করেছে। অতএব সৃষ্টিকর্তার আদেশে মাটির কথা বলার ব্যাপারটা কোন আশ্চর্যের নয়। -সম্পাদক)