ٱلۡقَارِعَةُ

আল ক-রি‘আহ ।

মহাসংকট!

مَا ٱلۡقَارِعَةُ

মাল ক-রি‘আহ।

কী সে মহাসংকট?

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ

ওয়ামাআদর-কা মাল ক-রি‘আহ।

হায়, কিভাবে তোমাকে বোঝানো যাবে সেই মহাসংকট কি?

يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ

ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফার-শিল মাবছূছ।

সেইদিন মানুষরা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো,

وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ

ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ।

আর পাহাড়গুলো হয়ে যাবে ধোনা পশমের মতো।

فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ

ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ।

সুতরাং তার ক্ষেত্রে যার পাল্লা ভারী হবে, --

فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ

ফাহুওয়া ফী ‘ঈশাতির র-দিয়াহ।

সে তো তখন হবে সন্তোষজনক জীবনযাপনে।

وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ

ওয়া আম্মা-মান খাফফাত মাওয়াঝীনুহূ

কিন্ত তার ক্ষেত্রে যার পাল্লা হবে হাল্কা --

فَأُمُّهُۥ هَاوِيَةٞ

ফাউম্মুহূহা-বিইয়াহ।

তার মাতা হবে হাবিয়াহ্‌।

وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ

ওয়ামাআদর-কা মা-হিয়াহ।

হায়, কি করে তোমাকে বোঝানো যাবে কী সেই!

نَارٌ حَامِيَةُۢ

না-রুন হা-মিয়াহ।

জ্বলন্ত আগুন।