وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ

ওয়ামাআদর-কা মাল ক-রি‘আহ।উচ্চারণ

তুমি কি জানো সেই মহাদুর্ঘটনাটি কি? তাফহীমুল কুরআন

তুমি কি জান (অন্তরাত্মা) প্রকম্পিতকারী সে ঘটনা কী? মুফতী তাকী উসমানী

মহা প্রলয় সম্বন্ধে তুমি কী জান?মুজিবুর রহমান

করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?মাওলানা মুহিউদ্দিন খান

মহাপ্রলয় সম্বন্ধে তুমি কী জান ? ইসলামিক ফাউন্ডেশন

তোমাকে কিসে জানাবে মহা ভীতিপ্রদ শব্দ কী?আল-বায়ান

মহা বিপদ সম্পর্কে তুমি কী জান?তাইসিরুল

হায়, কিভাবে তোমাকে বোঝানো যাবে সেই মহাসংকট কি?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা কিয়ামত বোঝানো হয়েছে। তা যে কী ভয়ঙ্কর ঘটনা তা যথাযথভাবে উপলব্ধি করা তো কারও পক্ষে সম্ভব নয়। তাই পরবর্তী আয়াতসমূহ তার কিছু নমুনা উল্লেখ করে দেওয়া হয়েছে, যাতে তা দ্বারা সে দিনের বিভীষিকা সম্পর্কে কিছুটা অনুমান লাভ হয় -অনুবাদক।

তাফসীরে জাকারিয়া

৩. আর ভীতিপ্ৰদ মহা বিপদ সম্পর্কে আপনাকে কিসে জানাবে?

তাফসীরে আহসানুল বায়ান

৩। কিসে তোমাকে জানাল, ঠক্‌ঠক্‌কারী (মহাপ্রলয়) কি?