يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ

ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফার-শিল মাবছূছ।উচ্চারণ

সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো তাফহীমুল কুরআন

যে দিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মত হয়ে যাবে।মুফতী তাকী উসমানী

সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত।মুজিবুর রহমান

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মতমাওলানা মুহিউদ্দিন খান

সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত ইসলামিক ফাউন্ডেশন

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত,আল-বায়ান

সে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মততাইসিরুল

সেইদিন মানুষরা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত(১),

(১) অর্থাৎ মানুষ সেদিনের অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের বিক্ষিপ্ততা, আনা-গোনা ইত্যাদিতে উদ্ভ্রান্তের মত থাকবে। মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পতঙ্গ। অন্য আয়াতে বলা হয়েছে, “মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল”। (সূরা আল-কামার: ৭) আগুন জ্বালানোর পর পতংগ যেমন দিক-বিদিক থেকে হন্য হয়ে আগুনের দিকে ছুটে আসে সেদিন মানুষ তেমনিভাবে হাশরের মাঠের দিকে ছুটে আসবে। (ইবন কাসীর, কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

৪। সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত। (1)

(1) فِرَاش মশা ও আলোর কাছে ঘুরে বেড়ায় এমন পতঙ্গকে বলা হয়। مَبثُوث মানে হল বিক্ষিপ্ত। অর্থাৎ, কিয়ামতের দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করতে থাকবে।