ওয়া ইন্নাহূ‘আলা-যা-লিকা লাশাহীদ।উচ্চারণ
আর সে নিজেরই এর সাক্ষী। ৫ তাফহীমুল কুরআন
এবং সে নিজেই এ বিষয়ে সাক্ষী মুফতী তাকী উসমানী
এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ের সাক্ষী।মুজিবুর রহমান
এবং সে অবশ্য এ বিষয়ে অবহিতমাওলানা মুহিউদ্দিন খান
এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত, ইসলামিক ফাউন্ডেশন
আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।আল-বায়ান
আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।তাইসিরুল
আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ।মাওলানা জহুরুল হক
৫
অর্থাৎ তার বিবেক এর সাক্ষী। আবার অনেক কাফের নিজ মুখেই প্রকাশ্যে এই অকৃতজ্ঞতা প্রকাশ করে। কারণ তাদের মতে আদতে আল্লাহর কোন অস্তিত্বই নেই। সে ক্ষেত্রে নিজেদের প্রতি তাঁর কোন অনুগ্রহের স্বীকৃতি দেয়া এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশকে অপরিহার্য করার কোন প্রশ্নই ওঠে না।
অর্থাৎ তার কার্যকলাপ সাক্ষ্য দেয় যে, সে বড় অকৃতজ্ঞ।
৭. আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী(১),
(১) এখানে ‘সে’ বলে বোঝানো হচ্ছে, মানুষ নিজেই এ বিষয়ে সাক্ষী। এ সাক্ষ্য নিজ মুখেই প্রকাশ করতে পারে, আবার কাজ-কর্ম ও অবস্থার মাধ্যমেও প্রকাশিত হতে পারে। এর আরেকটি অর্থ হতে পারে যে, আল্লাহ্ তা'আলা মানুষের এ অকৃতজ্ঞতার ব্যপারে সাক্ষী। (ইবন কাসীর)
৭। এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ে সাক্ষী। (1)
(1) অর্থাৎ, মানুষ স্বয়ং নিজের অকৃতজ্ঞতার সাক্ষ্য দেয়। কেউ কেউ إنَّه (সে) সর্বনামের বিশেষ্য বা সাক্ষ্য-ক্রিয়ার কর্তা আল্লাহকে বুঝেছেন। কিন্তু ইমাম শাওকানী প্রথম অর্থকেই বলিষ্ঠ বলেছেন। কেননা, পরবর্তী সর্বনামের বিশেষ্য মানুষই। এ আয়াতেও মানুষ উদ্দেশ্য হওয়াটাই অধিক সঠিক।