কিভাবে মুখের কালো দাগ দূর করা যায়?
5 Answers
ব্রণের দাগ দূর করতে ভেষজ পদ্ধতি: কমলা লেবুর খোসা শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। মসুরির ডাল আর চাল ভিজিয়ে ভালো করে পিষে নিন। ওই পেস্টের মধ্যে চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত মুখে লাগান। ব্রণের দাগ দূর হয়ে যাবে।
ক্রীম যদি ব্যবহার করতে চান,তাহলে বলব ভেটনোবিট-এন ক্রীমটা ব্যবহার করুন, এটি মুখের শালের দাগ দূর করে। অথবা ললিতা হারবাল মেছতা গোল্ড ক্রীমটা ব্যবহার করুন,এটিও মুখের দাগ দূর করতে কার্যকরী।
আপনি রোজ রাতে ঘুমোনোর আগে, মুখে লেবুর রস তুলো দিয়ে ঘসে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি কোনো ভালো একটি facewash দিয়ে মুখটা পরিষ্কার করে দেন। দাগ গুলি মুছে যাবে। ( যদি দেখেন আপনার মুখ জ্বলছে লেবুর রস লাগানোর সময়, তাহলে লেবুর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নেন, এতে আপনার মুখ জ্বলাটা কমবে)
১. দুই চামচ বেসন, ১ চিমটে হলুদ গুঁড়ো, ১ চামচ চন্দন গুঁড়ো এবং ১ চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে একটা পেষ্ট তৈরী করুন। এবার এটা মুখে, ঘাড়ে ভাল করে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ২. একটি ছোট আকারের আপেল কেটে তার একটা ফালি মুখে, ঘাড়ে, গলায় মাখুন। দশ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন বার এইভাবে ব্যবহার করুন। ৩. আপেল ও কমলার খোসা এক সাথে বেটে এর সাথে কাঁচা দুধ, ডিমের সাদা অংশ ও কমলার রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy