কিভাবে মৃত্যু বরন করলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় কারা শহীদ সব শহীদরাই কি বিনা হিসাবে জান্নাতে যাবে?
1 Answers
যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ। আর আল্লাহর রাস্তায় শহীদ হলে বিনা হিসাবে জান্নাতে যাবেন। আল্লাহ তায়ালা বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝনা। (সূরা বাকারাঃ-১৫৩) রাসুল (সাঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজ সম্পত্তি রক্ষায় নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি নিজ পরিবার রক্ষায় নিহত হয় সেও শহীদ। অথবা প্রাণ রক্ষায় কিংবা দ্বীন রক্ষায় নিহত হয় সে-ও শহীদ। (সুনানে আবু দাউদ, হাদিস নং-৪৭৭৪, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৬৫২) হযরত জাবের বিন আতীক (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে। ১-মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। ২-পানিতে নিমজ্জিত শহীদ। ৩-শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ। ৪-পেটের রোগ মৃত্যুবরণকারী শহীদ। ৫-আগ্নিদগ্ধ ব্যক্তি শহীদ। ৬-যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায় সেও শহীদ। ৭-সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীও শহীদ। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৩০৯৭ হাদিসের মানঃ সহিহ)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy