1 Answers

ইংরেজি বলার দক্ষতা বৃদ্ধির জন্য আপনি বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন। এখানে এরকম কিছু পরামর্শ দেয়া হল: অন্যরা ইংরেজিতে কথা বললে তা শোনা ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধির সবচেয়ে ভাল উপায় হচ্ছে ইংরেজি আলাপ শোনা। শুধু মাত্র প্রকৃত ইংরেজি ভাষাভাষীরাই নয় বরং যারাই ভাল ইংরেজি বলেন – তাদের কথোপকথন শোনার চেষ্টা করুন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং শেখার চেষ্টা করুন তারা কিধরনের অভিব্যক্তি ব্যবহার করেন। আপনার পরিচিত কেউ যদি ইংরেজিতে ভাল না হয়ে থাকেন তাহলে রেডিও বা টেলিভশনে প্রচারিত গান, সিনেমা বা সংবাদ শুনুন। আপনার শব্দজ্ঞান বৃদ্ধি করা আপনি যদি দক্ষতার সাথে দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনি কোন বিশেষ শব্দ ব্যবহার করতে গিয়ে কথার মাঝে থামতে পারবেননা। এমনও হতে পারেন আপনি শব্দটির অর্থ জানেননা বা এর সঠিক ব্যবহার আপনার মনে পরছেনা। অবশ্যই আপনার ইংরেজি শব্দভান্ডারকে সমৃদ্ধ করতে নতুন নতুন শব্দ শিখতে চেষ্টা করুন। যদি আপনি জানেন আপনাকে কোন একটি বিষয় নিয়ে কথা বলতে হবে, তবে আগে থেকেই সে বিষয়ে ব্যবহৃত শব্দগুলো শেখার চেষ্টা করুন। কিছু সহজ কৌশল শিখে নিন পরবর্তি ধাপে আপনি ইংরেজি ভাষাভাষীরা কিভাবে দ্রুত কথা বলেন তা লক্ষ্য করুন। কৌশল ১: সাহস সঞ্চয় করুন প্রথম কৌশলটি হচ্ছে ইংরেজি বলার জন্য সাহস সঞ্চয় করা। ইংরেজি কথা বলায় দক্ষ একজন ব্যক্তি কখনোই কথা বলতে ভয় পাননা। অনেকেই একটি বিদেশী ভাষায় কথা বলতে ভয় পান, কারন তারা মনে করেন তারা কিছু বলতে গিয়ে ভুল করে ফেলবেন। এবিষয়ে বেশি চিন্তা করবেননা। যারা শুনছেন তারা অবশ্যই আপনার কথা বোঝার চেষ্টা করবেন – আপনি যদি দু’একটা ভুল করেও ফেলেন, তারা তা নিয়ে চিন্ত করবেননা। কৌশল ২: stress ব্যবহার করা উচ্চারণরীতিগুলো চর্চা করুন কিন্তু যে বিষয়টি নিয়ে আপনার মনোযোগী হওয়া উচিত তা হচ্ছে, উচ্চারণ, এবং বিশেষভাবে stress. 'Stress', দিয়ে এখানে বোঝানো হচ্ছে সে শব্দ বা বাক্যাংশ যা অন্য অংশ হতে ভিন্ন ভাবে একটু জোর দিয়ে উচ্চারণ করা হয়। যেমন: যদি আমার বলি Johnny is from China তাহলে এই বাক্যে যে অংশগুলোতে জোর দেয়া হবে তা হচ্ছে Johnny এর John এবং China এর Chi. Johnny is from China Stress ভাষা অনুযায়ী ভিন্ন রকমের হয়ে তাকে এবং এটি খুবই স্বাভাবিক যে আপনি বাংলা ভাষায় ব্যবহৃত কিছু ইংরেজি বলার সময় ব্যবহার করতে পারেন – এর ফলে অনেকেই মনে করতে পারে ইংরেজি বলায় আপনার দক্ষতা নেই্। আপনি যখন কোন নতুন শব্দ বা অভিব্যক্তি শিখবেন তখন তা stress সহ শেখার চেষ্টা করুন। ইংরেজিতে ব্যবহারের কিছু নিয়ম আছে কিন্তু এগুলো বেশ কঠিন এবং এদের অনেক ব্যতিক্রমও আছে! সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একটি নতুন শব্দ শেখার সাথে সাথে তা stress সহ শেখা। ইংরেজি এটি কিভাবে উচ্চারণ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনুন এবং শিখে নিন। অথবা অভিধানে এর উচ্চারণ দেখে নিন। একটি বাক্যে সাধারণত stress বসে শেখানেই, যে শব্দটি বাক্যটির মুলভাব বহন করছে। অনেকক্ষেত্রেই তা হচ্ছে nouns, main verbs, adjectives এবং adverbs. যেমন, নিচের ইংরেজি বাক্যটির অর্থ হচ্ছে ‘শরীফ দশ বছর ধরে ইংরেজি শিখছেন’। ইংরেজি ভাষাভাষীরা এটি বলার সময় সাধারনত নিচের দাগ দেয়া অংশগুলোতে (nouns এবং verbs) জোর দেন। Sharif has been learning English for ten years. এরপর আপনি যখন কাউকে ইংরেজিতে কথা বলতে শুনবেন, কখন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন তারা কোন কোন স্থানে জোর দেন। আপনি অচিরেই ইংরেজি ভাষার stress এবং rhythm ধরতে পারবেন। কৌশল ৩: কথা বলার সময় fillers ব্যবহার করুন আরো একটি পদ্ধতি ইংরেজি ভাষাভাষীরা ব্যবহার করেন, যথন তারা কথা বলার সময় কিছু চিন্তা করার সময় চান। অনেকা সময় তারা বাক্যের মাঝে 'filler sounds' ব্যবহার করেন যেমন errr, um, ahhh ইত্যাদি। বাংলায় ব্যবহৃত আমমমম, আ..... , আর..... এই একই কাজ করে থাকে। এছাড়াও ইংরেজি ভাষাভাষীরা কথা বলার সময় বলে থাকেন well (ভাল) এবং so (তাহলে), সাধারনত কথা বলার শুরুতে তারা এগুলো ব্যবহার করে থাকেন। তারা সবসময়ই এই শব্দগুলো কিছুটা সময় নিয়ে বলে থাকেন, কেননা এর ফলে তারা পরবর্তিতে কি বলবেন তা চিন্তা করার সময় পান। এছাড়াও তারা অনেকরকম অভিব্যক্তি ব্যবহার করে থাকেন, যেমন So what I am saying is... (তাহলে আমি যা বলছি তা হল.....) Do you see what I mean? (আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি?) You know? (আপনি জানেন?) Do you get me? (আপনি কি বুঝতে পেরেছেন?) তাহলে, শুনুন এবং খেয়াল করুন কিভাবে ইংরেজি ভাষাভাষীরা এই অভিব্যক্তিগুলো ব্যবাহর করেন। আপনার নিজের কথোপকথনে এগুলো ব্যবহারের চেষ্টা করুন। কৌশল ৪: প্রশ্ন করুন অন্যদের মনোযোগ ধরে রাখার জন্য আপনি বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাদের কথোপকথনে আগ্রহী করে তুলতে পারেন। যেমন: What do you think? (আপনি কি মনে করেন?) What do you reckon? (আপনার কি মনে হয়?) How do you feel about it? (আপনি এ বিষয়ে কি মনে করেন?) What is your opinion? (এ বিষয়ে আপনার মতামত কি?) এই সব পরামর্শ অনুসরণ করুন এবং নিয়মিত চর্চা করুন তাহলে, ইংরেজিতে কথা বলায় দক্ষতা অর্জন করতে, আপনার উপরে দেয়া সবগুলো কৌশল এবং পরামর্শগুলোই ব্যবহার করতে হবে। এবং সবচেয়ে ভাল উপায় হচ্ছে: চর্চা, চর্চা এবং চর্চা করা। যদি আপনার চেনা ইংরেজি ভাষাভাষী বন্ধু বা সহকর্মী থাকে তবে তাদের সাথে নিয়মিত সাক্ষাত করে কথা বলুন। তা না হলে, আপনার কোন বন্ধু বা সহকর্মীকে সাথে নিয়ে প্রতিদিন অন্তত একঘন্টা ইংরেজিতে কথা বলা চর্চা করুন। তাও সম্ভব না হলে, নিচে নিজে ইংরেজি বলার চর্চা করুন। ইংরেজিতে চিন্তা করতে চেষ্টা করুন। নিজে নিজে বিভিন্ন ইংরেজি গল্প বলুন। বিশ্বাস করুন, এই কৌশলগুলো আসলেই কাজ করে! সূত্র- বিবিসি জানালা।

2699 views

Related Questions