1 Answers
আমাদের বাহ্যিক অঙ্গগুলোর মধ্যে ঠোঁট অন্যতম। একটু সুন্দর আকর্ষণীয় ঠোঁট সবার কাঙ্খিত। কিন্তু আপনার সেই সুন্দর ঠোঁট যদি সুন্দর না হয়ে বরং আপনার অসস্তির কারণ হয় তাহলে নিশ্চয় আপনি খুশী হবেন না।
- প্রতিদিন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে।
- সকালে দাঁত ব্রাশ করার সময় হালকা করে সাবধানে ঠোঁটও ব্রাশ করতে পারেন। এতে ঠোঁটের মরা কোষ ঝরে যায়।
- লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁটের কালোভাব দূর হবে।
- দিনে কমপক্ষে আট গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
- আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, তবে তা এখনই ছাড়তে হবে। এর কোন বিকল্প নেই।
- দিনে দু’বারের বেশি চা বা কফি পান থেকে বিরত থাকুন।
- ধনেপাতার রসও ঠোঁটে লাগাতে পারেন। এটি ঠোঁটের কালোভাব দূর করে।
- একটা লেবুর অর্ধেক কেটে তার উপর দুই ফোঁটা মধু দিয়ে বৃত্তাকারে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। এরপর বরফ জলে ঠোঁট ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া পাবেন।
- মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হবে।
- ঠোঁটের কোণা অনেক সময় কালো হয়ে যায়, শসা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে ৩-৪ বার ঠোঁটে লাগালে উপকার পাবেন।
সবগুলো পরামর্শ অনুসরণ করতে না পারলেও আপনার ইচ্ছে মতো এগুলোর কয়েকটি অনুসরণ করেই পেতে পারেন আপনার কাংক্ষিত সুন্দর ও আকর্ষণীয় ঠোঁট।
3492 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy