1 Answers
- তুলসী (basil): সকালে নাশতার আগে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে (৩ থেকে ৮ মিনিট ধরে) খেলে আপনার বন্ধ নাকের সমস্যা কমে যাবে। আবার আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগেও একইভাবে তুলসী পাতা চিবোতে পারেন। সব থেকে সহজ হয় যদি আপনি তুলসী পাতা দিয়ে চা বানিয়ে পান করেন।
- সুপ খাওয়া (consume soup): সর্দিতে আপনার বন্ধ নাক সারিয়ে তুলতে দিনে অন্তত দুইবার সবজি অথবা চিকেন সুপ গরম গরম খাওয়া শুরু করুন।
- সুবাস টেনে নেওয়া (inhale aroma): আপনার বন্ধ নাক আবার খুলতে রুমালে ইউক্যালিপ্টাস তেল বা পেপারমিন্ট লাগিয়ে তা শ্বাস টেনে নেওয়ার মাধ্যমে সুবাস গ্রহণ করুন। দিনে ২ থেকে ৩ বার এমনটা করলেই নাক অনেকটা স্বাভাবিক হয়ে আসবে।
- মধু (honey): আপনার বন্ধ নাক সারিয়ে তোলার অন্যতম কার্যকরী উপাদান হল মধু। ২ থেকে ৩ টেবিল চামচ মধু খেলেই আপনার নাক খুলে যাবে। আবার আপনি ৩ টেবিল চামচ মধু একগ্লাস গরম পানির সাথে পান করলেও ফল পাবেন।
- আপেল সিডার ভিনেগার (apple cider vinegar): একগ্লাস গরম পানিতে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার পান করুন। দেখবেন নাক আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে।
- আদা (ginger): একইভাবে একগ্লাস গরম পানিতে আদার রস মিশিয়ে পান করলে সর্দি জনিত নাক বন্ধ হওয়া সমস্যা কমে যায়।
- সরিষার তেল (mustard oil): একটি ড্রপারে করে সরিষার তেল নিয়ে আপনার নাকে সেই তেল দিন। সর্দির নাক বন্ধ হওয়া সারাতে এটি সবচেয়ে কার্যকরী সমাধান।
উপরের পদ্ধতিগুলো অনুসরণ করে দেখুন আপনার বন্ধ নাক সারাতে এর থেকে নিরাপদ ও কার্যকরী সমাধান আর কিছুতে পাবেন না।
2955 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy