1 Answers

ফুচকা তৈরি : ময়দা ১ কাপ, সুজি ১ কাপ, তালমাখনা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল ভাজার জন্য। ময়দা, সুজি, তালমাখনা, লবণ, ১ টেবিল চামচ সয়াবিন তেল, পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন এবং লেচি কেটে রুটি বেলে, বোতলের মুখ দিয়ে কেটে, ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। উপকরণ : নুডুলস ১ প্যাকেট, ফুচকা ১০টি, আলু ২টি, কাঁচামরিচ কুচি ৩টি, লবণ পরিমাণমতো। প্রণালি : নুডুলস ও আলু সিদ্ধ করে নিন। আলু সিদ্ধ পেস্ট করে নিন। নুডুলসের সাথে আলু পেস্ট, লবণ, কাঁচামিরচ কুচি দিয়ে ভালোভাবে মেখে ফুচকার ভেতরে ভরে নিন। এবং তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন নুডুলস ফুচকা।

3317 views Answered

Next steps