1 Answers

উপকরণ : ময়দা ১ কাপ, সুজি ১ কাপ, তালমাখনা ১ চা চামচ, আলু ২টি, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল ভাজার জন্য, কাঁচামরিচ কুচি ২টি। প্রণালি : প্রথমে আলু সিদ্ধ করে নিন। এবার ময়দা, সুজি, তালমাখনা, লবণ, ১ টেবিল চামচ সয়াবিন তেল, পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন এবং লেচি কেটে রুটি বেলে, বোতলের মুখ দিয়ে কেটে, ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। এবার আলু সিদ্ধ ও কাঁচামরিচ কুচি ফুচকার ভেতরে ভরে দিন। ফুচকাকে টক পানি দিয়ে পরিবেশন করুন। টক পানি তৈরি : তেঁতুল ১ কাপ পানিতে ভেজিয়ে রাখুন। নরম হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এবার এতে ভাজা শুকনা মরিচ গুঁড়া, জিরাভাজা গুঁড়া, চিনি, লবণ দিয়ে তৈরি করুন মজাদার টক পানি।

3271 views Answered

Related Questions

Next steps