1 Answers
যা লাগবে : সেদ্ধ ডাবলি সিকি কাপ, গাজর কুচি ১ টেবিল চামচ, ঝুরি চানাচুর ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি পরিমাণমতো, ধনেপাতা কুচি ২ চা চামচ, চাট মশলা ২ চা চামচ, বিট লবণ, আলু সেদ্ধ চটকানো ১টা, ফুচকা ৮/৯টা, তেঁতুলের রস আধা কাপ, চিনি বা গুড় আধা কাপ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, ভাজা মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো মিশিয়ে জ্বাল দিয়ে তেঁতুলের চাটনি তৈরি করে নিন। দইয়ের মিশ্রণ : টক দই ১ কাপ, চিনি পরিমাণমতো, লবণ সামান্য দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। যেভাবে করবেন : ঝুরি চানাচুর, গাজর কুচি, তেঁতুলের চাটনি, দইয়ের মিশ্রণ ও ফুচকা বাদে অন্যসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই পুর ফুচকার উপর একটু ভেঙে ভরে নিন। এবার একটি প্লেটে ফুচকা রেখে ঝুরি চানাচুর ও গাজর কুচি দিন। ফুচকার উপর ব্লেন্ড করা দইয়ের মিশ্রণ দিয়ে উপরে তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy