1 Answers
উপকরণ : আলু (সিদ্ধ করে চটকানো ) ১কাপ, গুড়া দুধ ১/২কাপ, বেকিং পাউডার ১চা চামচ, ঘি ২টেবিল চামচ, ময়দা পরিমানমত, তেল ১কাপ৷ সিরা তৈরি করতে- চিনি ১কাপ,পানি ২কাপ ও এলাচ ১টি৷
যেভাবে তৈরি করতে হবে : চিনি ও পানি একসাথে জ্বাল দিয়ে শিরা তৈরি করে নিন৷ এবার চটকে রাখা আলুর সাথে গুড়া দুধ, বেকিং পাউডার, ঘি ও পরিমানমত ময়দা দিয়ে মেখে জিলাপি বানানোর মন্ড তৈরি করে নিন৷ এবার ছোট ছোট বল বানিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে বলগুলো লম্বা করে লেচির মত বানিয়ে এক মাথা থেকে আরেক মাথা পেচিয়ে নিন৷ কড়াইতে তেল গরম করে একদম মৃদু আচে জিলাপিগুলো বাদামী করে ভেজে গরম সিরায় ৫মিনিট জ্বাল দিয়ে এবার নামিয়ে আরো ৩০মিনিট রেখে সিরা থেকে তুলে পরিবেশন করুন৷
2904 views
Answered