3 Answers
তাহলে আসুন জেনে নিন! প্রিয় মানুষটির কোন আচরণ গুলো দেখে বুঝতে পারবেন সে আপনাকে ভালোবাসে না টাইম পাস করে।
সে আপনাকে সত্যি ভালোবাসলে আপনার জীবন সম্পর্কে আগ্রহ দেখাবে। আপনার পরিবার, বন্ধু-বান্ধব এবং কর্মক্ষেত্র সম্পর্কে জানতে চাইবে আপনি তাকে যা যা বলেছেন সেগুলো মনে রাখবে,সাথে কাটানো সুন্দর মুহুর্তগুলো,আপনার জন্মদিন ইত্যাদি সে খুবই ভালোভাবে মনে রাখবে।
যে আপনাকে ভালোবাসে সে জানে কিভাবে আপনাকে হাসাতে হয় এবং কিভাবে মূহূর্তেই মন ভালো করে দিতে হয়। সে সব সময়েই আপনার মন ভালো করে দেয়ার চেষ্টা চালিয়ে যাবে।
আপনার ব্যাপারে সে খুবই যত্নশীল থাকবে। আপনি কি খেতে চাইছেন, কি করতে চাইছেন, কোথায় যেতে আপনার ভালো লাগে এসব বিষয় সে মাথায় রাখবে সব সময়।
সে আপনার সাথে এমন অনেক কিছুই শেয়ার করবে যা সে সবার সাথে করে না। এবং অনেক ক্ষেত্রে আপনাকে সে বলে নিবে যে এই কথাটি সে শুধু মাত্র আপনার সাথেই শেয়ার করছে কারণ সে আপনাকে বিশ্বাস করে।
সে আপনার সাথে সময় কাটাতে ভালোবাসবে,কথার ফাঁকে,হাঁটার সময় আপনার ভালো লাগা, খারাপ লাগার বিষয়গুলো কৌশলে জেনে নেয়ার চেষ্টা করবে। খুব মন দিয়ে শুনবে সে আপনার কথা।
আপনার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইবে সে। কারণ সে আপনার সাথে ভবিষ্যত জীবনের স্বপ্ন দেখতে চায়।
বিভিন্ন সময়ে ইশারা ইঙ্গিতে সে আপনাকে বুঝিয়ে দিবে আপনাকে তার পছন্দ। আপনাদের বন্ধু মহলে সে আপনার সুনামে পঞ্চমুখ থাকবে। আপনার সব গুণই তাকে মুগ্ধ করবে এবং সে আপনাকে এটা বিভিন্ন সময়ে ইশারায় বুঝিয়ে দিবে।
হ্যা!সাধারণত এসব আচরণ বলে যে,সে আপনাকে ভালোবাসে!তবে........
সবছেয়ে বড় কথা হলো- তাকে সরাসরি জিজ্ঞেস করে ফেলুন সে আপনাকে ভালোবাসে কিনা। কারণ কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয়। হতে পারে আপনার ধারণা ভুল। কিন্তু যদি দ্বিধাগ্রস্ত হয়ে সময় থাকতেই ভালোবাসার কথা না বলতে পারেন তাহলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy