বিদ্যুৎ মানে হলো ইলেকট্রণের প্রবাহ।তাহলে স্নায়ুর ভিতর ইলেকট্রণ কোথায় থেকে আসল আর কিভাবে প্রবাহিত হয়?
1 Answers
আপনার প্রশ্নটি মূলত এটায় যে, বিদ্যুত্ বলতে বোঝায় ইলেক্ট্রণের প্রবাহ। স্নায়ুতে বিদ্যুত্ প্রবাহের মাধ্যমে সিগনাল পাঠানো হয়। তাহলে স্নায়ুতে ইলেক্ট্রণ কোথায় থেকে আসলো ? লক্ষ করুন- সাধারনত আমরা এটায় জানি যে, ইলেক্ট্রণের প্রবাহই বিদ্যুত্। কথা সত্য কিন্তু এখানে ইলেক্ট্রণ টা মূলত এক প্রকার চার্জ। তাহলে এটা বলতে পারি বিদ্যুত্ প্রবাহ এক প্রকার চার্জের প্রবাহ? হ্যা পারি। স্বাভাবিকভাবে আমরা এটায় জানি এই চার্জ মূলত ইলেক্ট্রণ বহন করে এবং প্রায় ক্ষেত্রেই বিদ্যুত্ প্রবাহ মানেই ইলেক্ট্রণের প্রবাহ। যাইহোক যেকোন কিছুই চার্জ নিয়ে একটি প্রবাহ চালাতে পারে। উদাহরনস্বরূপঃ NaCl এর মধ্য দিয়ে বিদ্যুত্ চালনা করলে প্রবাহ টা চলে মূলত Na+ ও Cl- আয়নের। তাই বিদ্যুত্ প্রবাহ বলতে শুধু ইলেক্ট্রণের প্রবাহ না, চার্জবিশিষ্ট কোন আয়নের প্রবাহও হতে পারে। মানুষের শরীরে বা স্নায়ুতে ইলেক্ট্রিক্যাল সিগনাল আয়ন বহন করে। যা নেট চার্জ বহন করে অর্থাত্ এর মাধ্যমে আমরা প্রবাহ সৃষ্টি করতে পারি। আয়নগুলি যখন আয়ন চ্যানেলে রিলিজ হয় তখন প্রবাহ চলে এবং বিভব পার্থক্যের পরিবর্তন হয় সোডিয়াম ও ক্লোরিনের মত আয়ন এই মুভমেন্টের সাথে জড়িত। এছাড়াও রয়েছে পটাশিয়াম আয়ন। মানুষের স্নায়ুতে মূলত (Ionic) চার্জগুলিই প্রবাহিত হয় এবং এটি Axon প্রাচীরের ভিতরে ও বাইরে প্রবাহের মাধ্যমে Axon প্রাচীরের ভিতরে ও বাইরের মধ্যে এক প্রকার বিভব পার্থক্য তৈরি হয়। এর ফলেই চার্জবিশিষ্ট (Na+,K+) আয়নের প্রবাহ চলতে থাকে। এটাকেই স্নায়ুর বিদ্যুত্ প্রবাহ বলে। আর এর মাধ্যমেই আমাদের স্নায়ু সিগনাল আদান প্রদান করে। সুতরাং সেখানে ইলেক্ট্রণ না মূলত আয়নের প্রবাহ ঘটে। আশা করি বুঝতে পেরেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy