রোগা হবো কিভাবে?

আমি অনেক লম্বা হয়েছি । আশেপাশের সবার চাইতে অনেক বেশি । কিন্তু এখন আমি অনেক মোটাও হয়ে যাচ্ছি । সবাই গরু, হাতি, বলদ বলে ডাকে । এসব শুনতে কি ভালো লাগে বলেন ? কিভাবে স্বাভাবিক হবো ? একটু সাহায্য করেন । একটু কম লম্বা+চিকন হবো কিভাবে ? হাত, পা, গলায় মেদ জমছে এগুলা দূর করবো কিভাবে ?
2901 views

3 Answers

লম্বা হওয়া নিজের নিয়ন্ত্রণে নয়। এটা হরমোনের জন্য হয়ে থাকে। তবে লম্বা হতে-

  • অতিরিক্ত চর্বিযুক্ত মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর বদলে বেছে নিতে পারেন কম তেলে রান্না করা চিকেন।

  •  প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি ফল ও সবজি খাবার চেষ্টা করুন। এতে আপনার শরীর পাবে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেল ও ভিটামিন। আর এগুলো আপনার রক্তের মেটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমিয়ে আনবে সহজেই।

  • চিনি জাতীয় খাবার থেকে দূরেই থাকুন অর্থাৎ চিনিকে না বলুন। কেননা এ জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে পেট ও উরুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে।

  • প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।এটা আপনার দেহের মেটাবলিজম বাড়ায় ও রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। মেটাবলিজম বাড়ার ফলে দেহে চর্বি জমতে পারে না ও বাড়তি চর্বি ঝরে যায়।
2901 views Answered

মশলাদার খাবার শুধু সিদ্ধ খাবার কখনই খাবেন না। মশলা যেমন হলুদ, ধনে, জিরেগুঁরো ইত্যাদি মশলাগুলিকে কখনওই খাবার থেকে বের করে দেবেন না। কারণ এই মশলাই আপনাকে রোগা হতে সাহায্য করবে।

2901 views Answered
আপনি নিম্নোক্ত কিছু কাজ করুন
- সকালে লেবু ও মধু জলে মিশিয়ে পানি পান করুন।
- সকালে উঠে হাঁটতে পারেন এতে ওজন কমে যাবে।
- পরিশ্রমের কাজ করুন এবং কিছু ব্যায়াম করুন।
- নিম্ন ক্যালরিযুক্ত তবে সুষম খাবার গ্রহণ করুন ও রাত্রে রুটি খান।
- প্রচুর পরিমাণে পানি পান করুন।
- নিয়মিত বিশ্রাম নিন এবং পরিমিত ঘুমানোর চেষ্টা করুন।
- চিনি জাতীয় খাবার থেকে দূরেই থাকুন।
2901 views Answered

Related Questions

Next steps