২ বছর আগে জীবনে প্রথম একটা একটা মেয়ের সাথে প্রেম শুরু করছি কিন্তু তার অবহেলার কারনে তাকে ভুলব কিভাবে?

মেয়েটা বলে সেও নাকি আমাকে ভালবাসে কিন্তু ভালবাসার প্রমান হিসেবে আমি তার মধ্যে কিছু খুঁজে পাই না।আমরা সবসময় মেসেজ এ কথা বলি।কিন্তু ও আমাকে নিজ থেকে মেসেজ দেয় না আমি দেই তারপরে রিপ্লাই দেয় এবং আমি যেই কথা টা ওকে বলি ও শুধু ওইটুকু রিপ্লাই দেয়, অতিরিক্ত আমার কাছে কিছুই জানতে চায় না।২বছর হয়ে গেল ওর সাথে রিলেশন কিন্তু আমি যদি ২,৩ দিন ও ওকে মেসেজ না দেই তারপরেও ও আমাক মেসেজ দেয় না।ওর কাছে এ সম্পর্কে জানতে চাইলে বলে যে,"তুমি যদি আমাক মেসেজ না দাও তাহলে আমি মনে করি তুমি আমার সাথে কথা বলতে চাও না,তাই আমি আগে মেসেজ দেই না আর আমি আগে মেসেজ দিতে পারবো না,তুমি আগে দিবা তারপরে আমি দিবো।"এইটা নিয়ে তার সাথে অনেক ঝগড়াও লাগে।মেয়েটা ক্লাস ৯ এ পড়ে।আমি ওর থেকে দুই বছরের বড় হলেও আমিও ক্লাস ৯ এ পড়ি।গত ৫ মাস আগে আমি প্রমান দেখার জন্য মেসেজ না দিয়ে ছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো ঠিক ১০ দিন পর আমাকে মেসেজ দিছে।ওই সময় ২ জনের কাছে শুনি তার নাকি ২,৩ টা বিএফ।তখন ওকে ব্রেকআপ করে দিছিলাম কিন্তু ১মাস পর আমি থাকতে না পেরে ভুল স্বীকার করে তার কাছে মাফ চাই ও কথা বলা শুরু করি।কিন্তু এখনো আমাকে এত অবহেলা করে যে ওর সাথে কথা বলতে গেলেই আমি কান্না করি।
2784 views

4 Answers

আপনি যে রিলেশন থেকে বেড়িয়ে আসতে পেড়েছেন, এটাই অনেক। আপনি তার সাথে রিলেশন করার সময় অধিক আবেগপ্রবণ হয়ে পড়েছেন, তাই তাকে ছাড়তে পারছেন না। এখন তাকে ভুলতে চাইলে নতুন করে একটা রিলেশনে জড়িয়ে পড়ুন। কষ্ট হলেও ভুলতে পারবেন। সব থেকে ভালো হয় পড়াশোনায় চ্যালেন্জ নিন এবং গভীর ভাবে পড়াশোনায় ঝুকে পড়ুন, দেখবেন বাকি সব ভুলে গেছেন।

2784 views Answered

তাকে ভূলে যান।আপনি এই ভেবে তাকে ভূলে যাবেন যে, ঐ মেয়ের যা আছে অন্য মেয়েদের ও তা আছে।আর এটিও ভাবতে পারেন যে বিবাহ পূর্ব প্রেম হারাম।আর হারাম কাজ না করাটা প্রত্যেক মুসলমানদের জন্য অবশ্যক।

2784 views Answered

এক ভুল দুবার করবেননা।

আপনার বিবরণ শুনে এটাই বলতে পারি: উক্ত মেয়ে আপনাকে ভালবাসে না।

আপনি তাকে বিদায় জানান।

মনে মনে ভাবুন: "মেয়েটি তো আমার যোগ্যই নয়।"

লেখাপড়ায় মনোনিবেশ করুন। 


2784 views Answered

এই ভাবে কোন সম্পর্ক টিকে না।

একটা ভালো ও সুন্দর সম্পর্ক
নষ্ট হওয়ার জন্য প্রিয় মানুষটার 
একটু খানি অবহেলা যথেষ্ট। 

তাই বলবো প্রথমে আপনি তাঁর
সাথে কথা বলুন কেন সে এই
রকম করছে।

তাঁর পর ভালোমন্দ দেখে
সম্পর্ক টা বিচ্ছেদ করে
ফেলুন।
2784 views Answered

Related Questions

Next steps