ভালোবাসার মানুষটি ধোকা দেওয়ায় তাকে আমি ভুলে যেতে চাই কিন্তু ভুলতে খুবই কষ্ট হচ্ছে, তাকে কিভাবে ভুলব?
7 Answers
এরকম ব্যাক্তির সাথে ভালোবাসার সম্পর্ক না করাই ভালো। আপনি পড়াশোনায় মনোযোগ দিন, পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান। তাহলে আস্তে আস্তে ভুলতে পারবেন।
আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আপনাকে অবগত করে রাখছি যে, বিবাহের পূর্বে প্রেম করা হারাম। তাই আপনি ভাবুন যে হারাম কাজ কে ভূলে যাওয়াটাই উত্তম।আর পরবর্তিতে এরকম কাজ না করার সংকল্প করুন। আল্লাহর কাছে খাটি মনে তওবা করুন।
বিবাহ বহির্ভূত এই প্রেমের সম্পর্কটা এরকমই।কখন যে আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে তা ভাবতেও পারবেন না।যেহেতু ভূল হয়েই গেছে এখন সমাধান দরকার।তাই কিছুদিনের জন্য মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসতে পারেন।তারপর পরিবারের সাথে সময় কাটান।নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন।দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।
বিবাহ বহির্ভূত এই প্রেমের সম্পর্কটা এরকমই।কখন যে আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে তা ভাবতেও পারবেন না।যেহেতু ভূল হয়েই গেছে এখন সমাধান দরকার।তাই কিছুদিনের জন্য মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসতে পারেন।তারপর পরিবারের সাথে সময় কাটান।নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন।দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।এরকম ব্যাক্তির সাথে ভালোবাসার সম্পর্ক না করাই ভালো। আপনি পড়াশোনায় মনোযোগ দিন, পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান। তাহলে আস্তে আস্তে ভুলতে পারবেন।
কোন কিছু ভুলে থাকার একমাত্র উপায় হল ব্যাস্ত থাকা। আপনি যে কোন কাজ মনোযোগ সহকারে করুন। সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করুন। দেখবেন মনের অজান্তেই ভুলে যাবেন।
নিজেকে যে কোন কাজের মধ্যে ব্যস্ত রাখুন। অবসর বসে থাকলে পুরোনো স্মৃতি বার বার ভেসে উঠে তাই জীবন থেকে শিক্ষা নেয়ার জন্যই শুধুমাত্র পিছনে ফিরে দেখা উচিত। কষ্ট পেতে বারবার পেছনে ফিরে দেখার কোনো অর্থ নেই। এতে করে আপনি আরও ভেঙে পরতে পারেন। তাই অতীত ধরে না রেখে ভবিষ্যতটা ভাবুন। নতুন কোনো স্মৃতি না গড়ে নিলে পুরোনো স্মৃতিই বারবার মনে পড়বে। তাই নতুন করে ভালো কিছু স্মৃতি গড়ে নিন যা আপনার পুরোনো স্মৃতিকে ভুলিয়ে দেবে। আপনার পুরোনো প্রেমিক/প্রেমিকার সাথে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন করে দিন। একজন মানুষ পুরোপুরি চোখের আড়াল হয়ে গেলে মন থেকে মুছে যেতে খুব বেশি দেরি লাগে না এবং কষ্টও কম হয়। তাই কোনো ধরণের যোগাযোগের পথ খোলা রাখবেন না।একা থাকবেন না।
যে ভালোবাসার মানুষকে ধোকা দিতে পারে সে হলো বিশ্বাস ঘাতক আর বিশ্বাস ঘাতক কখনো ভালো মানুষ হতে পারেনা তাই আপনার উচিত তাকে ভুলে যাওয়া,,আর সেই বিশ্বাস ঘাতক মানুষটিকে ভুলতে হলে আপনাকে ভাবতে হবে সে একজন বিশ্বাস ঘাতক।আপনাকে ভাবতে হবে যে আপনার ভাগ্য অনেক ভালো কারন আপনি তাকে নিয়ে ঘর বাধেননি কারন যদি বিয়ের পর তার আসল চেহারা দেখাতো তাহলে আপনার অনেক বড় সমস্যা হতে পারতো,,তাই এটাকে আপনার জন্য ভালো হয়েছে ভেবে অন্য কোন কাজে মন দেন আর যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে নতুন সংসার গড়তে প্রস্তুত হোন অথবা যদি লেখা পড়ায় থাকেন তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে চেষ্টা করুন,,কারন আপনাকে সামনে এগিয়ে যেতে হবে আপনাকে দেখিয়ে দিতে হবে আপনি দুর্বল না আপনিও অতিতের স্মৃতিগুলোকে বিসর্জন দিয়ে কিছু করতে সক্ষম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy