কিভাবে ভালোবাসা ও ভালোবাসার স্মৃতি আর ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া যায়?
আমি মাস্টার্স শেষ করলাম এই বছর। গত তিন বছর যাবত একটা মেয়েকে ভালোবাসি।আমার অন্তর,আত্না,দেহ মন জুড়ে শুধু আমার ভালোবাসার মানুষটাই রয়েছে।বিগত তিন বছরে আমাদের মাঝে অনেক কিছু হয়েছে।কিন্তু গত কিছুদিন সে আমাকে এড়িয়ে যাচ্ছে ও সম্পর্ক রাখবেনা বলছে।কিন্তু আমি ওকে অনেক বুঝিয়েছি কোন কিছুতেই কোন কাজ হয়নি।আমার ওর সাথে কথা বলা ছাড়াাস একটা মুহুর্তও থাকতে পারছিনা। বরং আমার সাথে কথা বললে আরেক জনের সাথে রোমান্টিক সময় কাটাইছে তা বলে যা আমার জন্য শুধুই যন্ত্রনার।ও আমার কাছে আসবে না এটা আমি বুঝে গেছি।এখন আমি ওকে, ওর স্মৃতি সব কিছু ভুলার জন্য কি করতে পারি ?please কিছু একটা জানান আমি আর নিতে পারছিনা মনে হয় এখনই মরে যাই।

4 Answers
ভাই মরার কথা একদম ভেবেন না, কারণ যে আপনাকে ভালোবাসে না তার জন্য কেনো আপনি মরবেন । যে মেয়ে আপনাকে ভালোবাসে না তাকে আপনি কেনো ভালবাসবেন ? আপনাকে সে কেনো ভুলে যাবে, আপনিই তাকে ভুলে যাবেন । আপনার সাথে সে কেনো relation রাখবে না, বরং আপনি তার সাথে relation রাখবেন না । আপনি তার সাথে আর কথা বলেন না, তাকে দেখেনই না । তার সামনে যাওয়া বন্ধ করেন । তার চেহারায় আর দেখেন না । যে আপনাকে ভালোইবাসে না, তার কথা ভাবাও লস । তার কথাই আর ভেবেন না । বন্ধুদের সাথে সময় কাটান । মনে রাখবেন আপনার বাবা-মা আপনাকে অনেক বেশি ভালোবাসে ।
**ভালোবাসা ও ভালোবাসার স্মৃতি ভুলে যাওয়ার ২ টি উপায়..., ১. আদর্শ খুঁজে বের করুন প্রতারণা কিংবা ভালোবাসার মানুষটির কাছ থেকে দূরে চলে আসবার কষ্টটা আপনার একার বলে মনে হলেও বাস্তবে পৃথিবীর অধিকাংশ মানুষই জীবনের কোন না কোন সময়ে এই কষ্টের পথটা ধরে হেঁটেছেন, হাঁটছেন এবং হাঁটবেনও। সাইকোলজি টুডে অনুসারে. বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে নিজের পছন্দের মানুষের কাছ থেকে আমরা ইচ্ছাশক্তি নিজের ভেতরে নিয়ে নিতে পারি। আর তাই এমন কোন আদর্শ ব্যাক্তিকে খুঁজুন যে প্রতারণা কিংবা এমন হাজারো কষ্টের ভেতর দিয়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে। থেমে তো যায়নি, বরং এতটা শক্তি নিয়ে এগিয়ে গিয়েছে যে তাকে ছেড়ে যাওয়া মানুষগুলোকেই পস্তাতে হয়েছে পরবর্তীতে। চারপাশে না পেলে দেখুন বিখ্যাত ব্যক্তিদের জীবন আর নিজেকে তাদের জায়গায় দাঁড় করিয়ে এগিয়ে যান সামনে। ২. নতুন নেশা তৈরি করুন নেশা শব্দটা নেতিবাচক শুনতে হলেও আপনার ভালোবাসার মানুষটির প্রতি আপনার দূর্বলতার কারণ কিন্তু এটাই। আর তার প্রতি এই নেশাকে কাটিয়ে উঠতে নতুন কোন নেশাকে আপন করে নিন। তবে সেটা মাদক কিংবা হঠাৎ করে বেছে নেওয়া কোন মানুষ নয়। বরং নতুন কোন শখ, লোখালেখি, সমাজকল্যান, ফেলে আসা নানারকম কাজ যেমন- রান্না, সাঁতার কাটা, সাইকেল চালানো, ছবি আঁকা- এসব কিছুকে আপন করে নিন। নতুন কোন লক্ষ্যকে খুঁজে নিন। কোন কিছু নেই এমন ভাবটা ফেরত এলে সেই নতুন লক্ষ্যকে নিয়ে মেতে উঠুন । ধন্যবাদ
বিয়ের উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ?? ----------------------------------------- উত্তরঃ বিয়ের আগে ভিন্ন পুরুষের সাথে প্রেম ভালোবাসা হারাম। বরং বিয়ের পর স্বামীর সাথে ভালবাসবেন → . প্রেমিকঃ - আমি তোমাকে ভালোবাসি। . প্রেমিকাঃ - আমিও তোমাকে ভালোবাসি। . শয়তানঃ - আর আমি তোদের দুই জনকেই ভালোবাসি! . Reference : রাসুল (সাঃ) বলেছেন, "যেখানে দু'জন বেগানা নারী-পুরুষ নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয়জন হয় শয়তান।"– [সহীহ্ তিরমিযী, ১১৭১] . এখানে নির্জনে নারী-পুরুষ কে একত্রিত হতে স্পষ্টত নিষেধ করা হয়েছে। . এখন ধরুন, আপনি বা আমি যদি কারো সাথে মোবাইলে কথা বলি, সেটাও নির্জনে একত্রিত হওয়া নয় কি? কারন, আমরা মোবাইলে কথা বলার সময় নির্জনেই কথা বলি। নির্জনে SMS আদান-প্রদান করি। এবং তখন দুজনের মধ্যে কোনোরুপ বাঁধা থাকে না। (যাদের প্রেম করার এক্সপেরিয়েন্স আছে তারা বিষয়টি ভালো ভাবেই বুঝবেন। . একসময় কথাবার্তা কতটা অশালীন মূহুর্তে পৌছায়)। যার দ্বারা মুখের ও অন্তরের যিনা হয়। যা স্পষ্ট হারাম। . আল্লাহ বলেন, "তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না"–[আল ইসার ১৭:৩২] এ বিষয়ে আরো দ্রষ্টব্য→ [সহিহ্ বুখারী: ৬৩৪৩ ও সহিহ্ মুসলিম:২৬৫৭] . অশ্লীলতা তো দূরের কথা, এক্ষেত্রে বিনা প্রয়োজনে শালীন ভাবে কথাবার্তা বলারও বৈধতা নেই মুহাররাম নারী-পুরুষের মধ্যে। না প্রেম হিসেবে, না বন্ধুত্ব আর না দোস্ত-দোস্ত বলে ডাকা। কোনোটার ই বৈধতা নেই। . আপনি কিভাবে অপর একটি মেয়েকে বা ছেলেকে "Love You Jan" বলার সাহস রাখেন..? আপনি তো মুসলমান তাইনা? একটা সাধারন মেয়ে বা ছেলে কিভাবে আপনার জান্ (জীবন) হতে পারে..? আর যদি তাই হয়, তাহলে আপনি ১০০% শিরকের মধ্যে নিমজ্জিত আছেন। . ড. বিলাল ফিলিপ্স (রাহিমাহুল্লাহ্) বলেন, "স্রষ্টার চাইতে সৃষ্টিকে বেশি ভালোবাসার নাম ই শিরক।" . আপনি গার্লফ্রেন্ডের সাথে সারাদিনে ৩০-৪০ বার ফোন দিয়ে কথা বলছেন। কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ৫ বার কথা বলার সময় পাচ্ছেন না। এক্ষেত্রে অবশ্যই আপনি স্রষ্টার চাইতে সৃষ্টিকে বেশি পরোয়া করলেন। অবশ্যই অবশ্যই আপনি শিরক করলেন। . আবার কিছু ছ্যাঁকা খাওয়া পোলা-মাইয়া আছে। যারা প্রেমিক-প্রেমিকার স্মৃতিতে রাতে ঘুমাতে পারে না। . দিনের মধ্যে ৫-৭ টা ছ্যাঁকা খাওয়া পোষ্ট প্রসব করাই লাগবে ফেসবুকে। গার্লফ্রেন্ড-বয় ফ্রেন্ডের জন্য কেঁদে কেঁদে চোখ ভাসায়। . কিন্তু এইসব লাইলি-মজনুরা আল্লাহর কাছে একদিনও কাঁদে না। তারা কাঁদে না অত্যাচারিত মাজলুম রোহিঙ্গা ও সিরিয়া বাসীর জন্যও। এরাও শিরক করছে। আল্লাহর কাছে না কেঁদে, অবৈধ প্রেয়সীর জন্য কাঁদছে। . সুতরাং কোনো non-মাহরাম (যার সাথে বিবাহ সম্পর্ক হালাল) নারী বা পুরুষের সাথে নির্জনে একত্রিত হওয়া যাবে না। না বাস্তবে, না virtual world এ, আর না মোবাইলে কথা বলার মাধ্যমে। . ইহা স্পষ্ট হারাম ও ব্যাভিচারের শামিল। ব্যভিচার না করেও আপনার আমলনামায় ব্যাভিচারের পাপ লিপিবদ্ধ হবে। . আর প্রেমবাজ শিরি-ফরহাদরা কিভাবে শিরকের মতো গুনাহ করছে এইসব আবেগ কে পশ্রয় না দেওয়াটাই ভালো তাতে পরকালের শাস্তি থেকে বেচে যাবেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy