3 Answers

এটা দুভাবে করা যায়ঃ-

  • আনলকার নামের সফটওয়্যার দিয়ে।
  • ফ্ল্যাশ মেরে।
3022 views

আপনি ফোন রিসেট করার মাধ্যমে ফোন আনলক করতে পারেন।
আপনি প্রথমে আপনার মোবাইলটি বন্ধ করে নিন । এরপর ডিভাইসটি চালু করার সময় Power button + Volume up অথবা Power button + Volume Down button একসাথে চেপে ধরে ডিভাইসটি অন করুন। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে।
বিভিন্ন কম্পানির ডিভাইসে এই পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে, তাই এটা কাজ না করলে নিচেরগুলো ট্রাই করুন।

  1. Volume Down+ Volume Up+ Power button
  2. Volume Down+ Power button
  3. Volume Up+ Power button
  4. Volume Up+ Camera button
  5. Volume Up+ Home+ Power button
  6. Home+ Camera button
  7. Home+ Power button


উপরের যে কোন একটি কম্বিনেশন অবশ্যই কাজ করবে বলে আশা করি। এই কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড-এ যাবেন সেখানে “wipe data/ factory reset/ factory format/backup data/ restore data/ reboot system” স্মার্টফোন ভেদে এজাতীয় যে কোন কিছু লেখা দেখা যাবে, তা সিলেক্ট করুন। (এখানে টাচ কাজ করবে না, এজন্য আপনাকে ভলিউম আপ ডাউন বাটনের সাহায্য নিতে হবে।) সিলেক্ট করার পর ইয়েস এবং নো অফশন থেকে “Yes” সিলেক্ট করতে হবে।
এছাড়াওসিলেক্ট করার জন্য ব্রান্ডভেদে হোম বাটন বা পাওয়ার বাটন কাজ করতে পারে। সবশেষে সেটটি রিবুট করুন । আশা করি বুঝতে পেরেছেন।


3022 views

Android মোবাইলের স্কেন লক ভুলে গেলে ফোনটি অফ করুন অফ হয়ে গেলে  ফোনের পাওয়ার বাটন/লক বাটন এবং ভলিওম এর + বাটন একসাথে কিছুক্ষন ধরে রাখুন।সঠিক ভাবে করতে পারলে অনেক গুলো অপশন পাবেন তারমধ্যে wipe data লেখা একটি অপশন পাবেন ভলিওম - বাটন চেপে ওখানে আসুন তারপর পাওয়ার বাটনে চাপ দেন কিছুক্ষন পরে ফোন অন হবে নতুন এর মতো করে সেটাপ করে দিবেন। বিঃদ্রঃ ফোনে ইমেইল বা জিমেইল সংযুক্ত করা থাকলে তার পাসওয়ার্ড মনে রাখবেন সেটাপ দেওয়ার সময় কাজে লাগতে পারে, বতর্মানে কিছু ফোনে এরকম করলে জিমেইল এর পাসওয়ার্ড না জানা থাকলে ফোন অন হয় না। 

3022 views

Related Questions