এসএসসিতে (SSC) কিভাবে ভালো ফলাফল অর্জন করা যায়?
2 Answers
ভালো ফলাফল করার জন্য পরিশ্রম এর কোন অন্ত নাই।
যদি অধিক পরিমানে পরিশ্রম করেন তাহলে ফল পাবেন।
তাই এখন থেকে নিজেকে পরিশ্রমী করে তুলুন।
ফেসবুক, ইন্টারনেট, প্রেম, ভালোবাসা একেবারে বাদ দিয়ে দেন এই গুলা আপনাকে কিছু দিবে না বরং কেড়ে নিবে অনেক কিছু। ৮-১০ ঘন্টা করে পড়ুন।
সময় পেলে পড়তে বসে যাবেন তবে হ্যাঁ বুঝে পড়বেন গাধার মত করে পড়লে কোন লাভ হবে না।
নিজের উপর বিশ্বাস রাখুন।
প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলুন।
এবং প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামায আদায় করুন।
আল্লাহতায়ালা কে খুশি করুন।
তাহলে ইনশাআল্লাহ্ আপনার মনের আশা পূরণ হবে।
পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য কঠোর পরিশ্রম ছাড়া আর কোনো বিকল্প নাই। পরীক্ষায় ভাল করার জন্য আপনাকে নিয়মিত পড়ালেখা করতে হবে এর কোনো বিকল্প নাই। নিয়মিত স্কুল যাবেন। অনেক সময় দেখা যায় যারা ভাল ছাত্র তারাও ভাল রেজাল্ট করতে পারেনা। এর অন্যতম কারণ হল তারা নিয়মিত ক্লাস করেনা। করলেও অনেক মনোযোগের অভাব। আশা করি আপনি খুব মনোযোগের সাথে ক্লাস করবেন। বইয়ের কোনো বিষয়ের প্রতি যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে চুপ করে না থেকে খুব দ্রুত টিচারের কাছ থেকে সমাধান করে নিবেন। তাছাড়া আপনি একটা প্রাইভেট টিচার রাখতে পারেন। যেগুলো পড়বেন সেগুলো খুব মনোযোগের সাথে পড়ার চেষ্টা করবেন। বাজারে অনেক প্রকার সাজেশন পাওয়া যায়, চাইলেই সেগুলো কিনে নিয়ে এখন থেকে অধ্যয়ন করা শুরু করতে পারেন। মনে রাখবেন, প্রতিদিনের পড়া প্রতিদিনই করবেন। রাতে দ্রুত পড়া শেষ করে ঘুমাতে যাবেন।আর খুব সকালে ঘুম থেকে নামাজ পড়ে আবার পড়তে বসবেন। বর্তমানে চারদিকে ইন্টারনেটের ভয়াবহ রুপ দেখা যায়। আশা করি সেগুলোর সাথে এড হবেন না।বিশেষ করে ফেসবুক কে ইগনোর করার চেষ্টা করবেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy