5 Answers
আপনি কি কখনও এর আগে ব্যায়াম করেছিলেন? শক্তি বাড়ানো মানে হচ্ছে, চর্বি কমিয়ে সেই অংশের মাংসপেশি বাড়ানো । তবে, ব্যায়াম করে শরীরের নির্দিষ্ট একটি বা দুটি অংশের পেশি বৃদ্ধি করা ঠিক না । শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম করে আপনার পুরো শরীরের মাংসপেশি বাড়ানো উচিত । আপনি যদি শুধু হাত এবং পায়ের ব্যায়াম করেন, তাহলে আপনার মাংসপেশি সঠিক ভাবে বৃদ্ধি হবে না এবং পরবর্তীতে সমস্যা হবে । এটি শুধুমাত্র দেখতে ঠিক হবে না, এতে আপনার শরীরের ওজনের বিতরণে সমস্যা হবে । তাই আমরা মনে করি আপনি একটি gymএ যোগ দেন ।
হাত মুঠো করে ঘুরাতে পারেন। এতে আশা করি কব্জি শক্তিশালী হবে। আর কব্জি থেকে শুরু করে কনুই পর্যন্ত হাতের মাসল ও শক্তিশালী হবে। বুক ডন দিলেও কব্জির ওপর চাপ পড়ে। কাজেই সেটাও করতে পারেন। ধন্যবাদ।
কব্জির ব্যায়ামের জন্য বিশেষ ধরনের বল রয়েছে। সেই বলের আবার নরম থেকে শক্তের বিভিন্ন ভাগ রয়েছে। আপনি পারলে সেগুলি কিনে তারপরে সেগুলিকে চাপুন। প্রথমে নরম। কিছুদিন পর একটু শক্ত। তারপরে আরেকটু শক্ত। এভাবে করলে কব্জির ব্যায়াম হবে। আর কব্জিতে শক্তিও বাড়বে। আর কব্জির ব্যায়ামের জন্য ডাম্বেল টাইপ কিছু একটা আছে। সঠিক ধারণা নেই আমার এ বিষয়ে। তবে ইউটিউবে সার্চ করে এরকম ব্যায়াম পাবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো জিমে জয়েন করেন অথবা বডি বিল্ডারের পরামর্শ নেন। তাহলে এ বিষয়ে আপনার সঠিক ব্যায়াম করা হবে এবং শক্তি বাড়বে।
গাছের উপরে মোটা রসি বেধে নিচ থেকে হাতের সাহায্যে উপরে উঠার চেষ্টা করুন এবং নিয়মিত কয়েকবার করুন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy