2 Answers
১. ফর্সা হাত পা এর জন্য কাঁচা দুধঃ কাঁচা দুধ খুবই কার্যকরী ফর্সা হাত পা এর জন্য। কাঁচা দুধে ল্যাকটিক এসিড আছে, যা ত্বকের ভিতর থেকে ফর্সা করতে কার্যকরী। তাই কাঁচা দুধে তুলার বল ভিজিয়ে হাত ও পায়ে হালকা ভাবে ঘসে লাগিয়ে নিন। আপনি চাইলে হাত দিয়েও লাগাতে পারেন। শুখিয়ে গেলে এবার লাগিয়ে নিতে পারেন। না হয় একবার লাগিয়েই ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন কাঁচা দুধ হাত ও পায়ে লাগালে আপনি খুব কম সময়েই পাবেন ফরসা হাত পা। ২. শুকনা কমলার খসা ও দুধঃ শুকনা কমলার খোসা ত্বকের জন্য খুবই উপকারি। বিশেষ করে এটি ত্বকের কালচে ভাব দূর করে ও ত্বকের ময়লা পরিস্কার করে। তাই কড়া রোঁদে কমলার খোসা রেখে তা ভালোভাবে শুকিয়ে নিন। শুখিয়ে গেলে তা ভালোভাবে পাউডার করে একটি পাত্রে সংরক্ষন করুন। তারপর ৪ টেবিল চামচ শুখনা কমলার খোসার গুঁড়ো নিয়ে তার সাথে দুধ মিশিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিন। পেস্টটি হাতে ও পায়ে লাগিয়ে নিন এবং ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মাস্কটি আপনার হাত ও পা থেকে ময়লা দূর করবে এবং আপনাকে দিবে ফর্সা হাত পা। সপ্তাহে ৩ দিন এই মাস্কটি ব্যাবহার করুন। ৩. ফর্সা হাত ও পা এর জন্য টম্যাটোর রস, চন্দনের গুঁড়া ও হলুদের মাস্কঃ টম্যাটোর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। ত্বকের যত্নে হলুদের কোন তুলনা নেই। হলুদ ত্বক থেকে বয়সের দাগ, রোঁদে পোড়া দাগ ও ব্রনের দাগ দূর করে। চন্দনের গুঁড়া ত্বকের ভিতর থেকে ময়লা পরিস্কার করে ও ত্বককে ফর্সা করতে সাহায্য করে। ২ টেবিল চামচ টম্যাটোর রস, ১ চামচ হলুদের গুঁড়া ও ২ টেবিল চামচ চন্দনের গুঁড়ার সাথে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট করে নিন। পেস্টটি হাত পায়ে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই মাস্কটি ব্যাবহার করে আপনি পেতে পারেন ফর্সা হাত ও পা।
আমরা সব সময় মুখের যত্নটা বেশি নিয়ে থাকি। শরীরের বাকি অংশ বলতে গেলে অবহেলাতেই থেকে যায়। আমরা অনেকেই হয়ত জানি না আমাদের হাতের কবজি এবং পা সব চেয়ে বেশি সেনসেটিভ, শরীরের অন্য জায়গা থেকে । যত্ন নেয়ার অভাবে অনেক সময় মুখের থেকেও বেশি কালো লাগে, যেটা অনেক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। রোদে পুড়লে হাত, পা এমনি শুষ্ক হয়ে যায়। শুষ্কতার জন্য হাত, পা রোদে বেশি পুড়ে। হাত, পা, গলা উজ্জ্বল করার কিছু টিপস দেওয়া হল। আশা করি উপকৃত হবেন। হাত এবং পাঃ ০১. বাইরে থেকে এসে হাত, পা, ঘাড়ে টক দই লাগাবেন। এতে করে রোদের পোড়া দাগ কমে যাবে। ০২. শুষ্কতার জন্য হাত, পা কালো দেখায়। তাই যাদের স্কিন শুষ্ক তারা গরম হোক আর শীত হোক ১২ মাস হাতে পায়ে ভেসলিন লাগাবেন। কিছুদিন পর লক্ষ করবেন হাত, পা অনেক কোমল, আগের থেকে অল্প হলেও কালচে ভাবটা কমেছে। ০৩. ভিটামিন ই লিকুইড ১ চামচ, ১ চামচ লেবুর রস, ১ চামচ গ্লিসারিন, ৫ চামচ কাঁচা দুধ দিয়ে হাত, পা ম্যাসাজ করবেন গোসল করার আগে। হাত, পা উজ্জ্বল হবে। ০৪. গোসলের পর সরিষার তেল হাত, পায়ে মাখবেন। উপকৃত হবেন। ০৫. ভিটামিন সি ১ চামচ, বাদাম তেল ১ চামচ, এলভেরা জেল ১ চামচ মিশিয়ে হাত পায়ে দিবেন। হাত, পা ফর্সা হবে। রোদে গেলে সানস্ক্রিন ক্রিম লাগাতে ভুলবেন না। ০৬. প্রতিদিন হাত, পা গোসল করার সময় স্ক্রাব করবেন। গোসলের পর ভারী ক্রিম অথবা ভেসলিন লাগাবেন। ০৭. শশার রস, গোলাপজল, গ্লিসারিন মিশিয়ে হাতে পায়ে মাখবেন। হাত পায়ের কালচে দাগ কমবে। ০৮. টমেটো, আলুর রস প্রাকৃতিক ব্লিচিং এর কাজ করে। রস করে হাতে পায়ে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ১০. চন্দন ১ চামচ, মুলতানি মাটি ১ চামচ, হলুদ বাটা ১ চামচ, মধু ১ চামচ , ১ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে সপ্তাহে ৩ দিন করে লাগান। ১ মাসে ফলাফল দেখুন। ১১. সপ্তাহে ২ বার না পারলেও কমপক্ষে একবার পেডিকিউর, মেনিকিউর করানো উচিত। পার্লার যাওয়ার সময় নেই?? কোন ব্যাপার না। ঘরে বসে একদম প্রাকৃতিক উপায়ে পেডিকিউর, মেনিকিউর করতে পারবেন। গরম পানিতে লেবু, লবণ (পারলে সি স্লট), mild শ্যাম্পু মিশিয়ে ১৫ মিনিট হাত, পা ভিজিয়ে রেখে পেডিকিউর, মেনিকিউর সেট দিয়ে হাত ও পায়ের ময়লা পরিষ্কার করে, মধু এবং চিনি দিয়ে হাত, পা স্ক্রাব করে, কোন একটি ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে যে কোন একটি প্যাক লাগিয়ে ফেলুন, হয়ে গেলো পেডিকিউর, মেনিকিউর। মনে রাখা জরুরী হাত পা পরিষ্কার না থাকলে, মুখের ত্বক যতই সুন্দর থাকুক, আপনি কিন্তু ভেতর থেকে ততটা কনফিডেন্ট থাকবেন না। ঘাড়ঃ ০১. যাদের ঘাড় কালো তারা ১ চামচ উপটান, ৬ চামচ কাঁচা দুধ, আধা চামচ হলুদ বাটা দিয়ে প্যাক বানিয়ে ঘাড়ে লাগান। এতে করে ঘাড়ের কালচে ভাব দূর হবে। ০২. উপটান আর গোলাপজল দিয়ে প্যাক বানিয়ে ঘাড়ে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।☺☺
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy