আমি আমার স্ত্রীর সাথে গত ২২/০৪/১৭ ইং তারিখে সহবাস করি। ২৮/০৪/১৭ তারিখ থেকে তার পিরিয়ড হওয়ার কথা। কিন্তু আজ ০৮/০৫/১৭ তারিখেও পিরিয়ড হয়নি। বিষয়টি নিয়ে আমরা দুজনেই চিন্তিত। পিরিয়ডের ডেট মিস করার পর থেকেই সে দুর্বলতা অনুভব করছে। ঠিকমতো খেতে পারছে না। মাথাব্যথা বেড়েছে।
যেহেতু পিরিয়ড শুরুর আগের ৭-১০ দিন নিরাপদ থাকে, তাই আমরা কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করিনি। আমরা আগে থেকেই এভাবে নিরাপদ দিনগুলোতে সহবাস করে আসছি। কখনো সমস্যা  হয়নি। আর তার পিরিয়ড নিয়মিত হয়।

♪উল্লেখ্য, আমরা এখন বাচ্চা নিতে চাইনা। আমাদের দুজনের কারোরই পড়াশোনা শেষ হয়নি এখনো। আর আমি থাকি ঢাকায়, ও চট্টগ্রামে।

♪এ অবস্থায় করণীয় কী??
♪সে কি প্রেগন্যান্ট???
♪যদি প্রেগন্যান্ট হয় তাহলে জন্মনিয়ন্ত্রণ কিভাবে করবো???

♪প্রেগন্যান্সি স্টিপ দিয়ে চেক করলে কতদিন পর করা উচিৎ?

বর্ণনা অনুযায়ী এখন চেক করলে ফলাফল কতটুকু সঠিক আসবে?? 

2836 views

1 Answers

আপনার হিসেব যদি ঠিক থাকে তাহলে কথা অনুযায়ী বুঝা যাচ্ছে আপনার স্ত্রী প্রেগন্যান্ট নয় । তারপরেও কনফার্ম হওয়ার জন্য মাসিক এর ডেট মিস হওয়ার দুই সপ্তাহ পর প্রেগন্যান্সি স্ট্রিপ দিয়ে প্রস্রাব চেক করুন ৷ যদি পজিটিভ পান তাহলে গাইনি চিকিৎসকের পরামর্শ নিন ৷

2836 views

Related Questions