1 Answers
মানুষ আল্লাহর সাথে ৪ ধরণের শিরক করতে পারে । সেগুলো হলোঃ
- আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্তে শিরক করা । যেমন- ঈসা (আঃ) কে আল্লাহর পুত্র মনে করা ।
- আল্লাহ্ তায়ালের গুণাবলিতে শিরক করা ।যেমন- আল্লাহ্ তায়ালের পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা ।
- সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহ্র অংশিদার বানানো। যেমন- ফেরেশতাদের জগত পরিচালনাকারী মনে করা ।
- ইবাদতের ক্ষেত্রে আল্লাহ্ তায়ালার সাথে কাউকে শরিক করা । যেমন- আল্লাহ্ ব্যতীত কাউকে সেজদা করা,কারো নামে পশু যবাই করা ।
2600 views
Answered