প্রসাব হলুদ ও জালাপোড়া রোদে উপায় কি?
আমার ১২ মাস প্রসাব হলুদ হয় কিন্তু জালা পোড়া হয় না। কিন্তু রোজার কারনে আমার হলুদ এর পাশাপাশি জালাপোড়া হচ্ছে । এই থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
বলে রাখা ভালো আমি রেগুলার প্রচুর পানি খাই। পানি খাওয়ার কারনে আমার প্রচুর বাথরুমে জেতে হয় । রোজার মধ্যে আমার ৩ লিটার এর উপরে ও রোজা ছাড়া ৪-৫ লিটার পানি খাই।
2 Answers
রোজার মাসে পানি শূন্যতা হয়, ইফতার করার সময় Rooh Afza. রুহ আফজা খাবেন। বেশি পানি পান করলে প্রস্রাবে জমে থাকা ব্যাকটেরিয়াগুলো গলে বেরিয়ে যায়। – যদি প্রস্রাবের জ্বালাপোড়া থেকে মুক্তির উদ্দেশ্যে দেয়া অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আপনার শরীরে ইস্ট বা ছত্রাকের আক্রমণ ঘটায় সেক্ষেত্রে টক দই খেতে পারেন। টক দইয়ের ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। – এছাড়াও শরীর ঠাণ্ডা রাখে এমন খাবার খেতে পারেন। বিভিন্ন ফলের শরবত, ইসুপগুল-ঘৃতকুমারী-তোকমারির শরবত এবং তাজা শাক সবজি আপনার দেহকে সুস্থ রাখতে সাহায্য করবে। একজন ইউরোলজিস্টের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে পারেন। জ্বালাপোড়ার সমাধান হয়ে যাবে, প্রস্রাব একটু হলদেই থাকে।
রোজার কারনে অনেক সময় পানি শুন্যতা দেখা দেয়, কারণ আমাদের চাহিদা অনুযায়ী শরীরে ঠিকমতো পানি পূরণ হয়না, আর পর্যাপ্ত পানির অভাবে ইউরোক্রম নামক রন্জক পদার্থের প্রভাবটা বাড়তে থাকে যার ফলে প্রশাব হলুদ হয় এবং জ্বালাপোড়াও হতে পারে, সুতরাং আপনি পর্যাপ্ত পরিমান পানি পান করুন, আশা কযি বুঝতে পেরেছেন,
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy